Tuesday, 1 September, 2026
1 September
HomeকলকাতাWB: আজ থেকেই কার্যকর কড়া নিয়ম; প্রকাশ্যে থুতু ফেললে বা নোংরা করলে...

WB: আজ থেকেই কার্যকর কড়া নিয়ম; প্রকাশ্যে থুতু ফেললে বা নোংরা করলে স্পট ফাইন, ক্যাচলাইন ‘Keep Bengal Clean’

রাজ্যের সমস্ত পুরনিগম, পুরসভা এবং নোটিফায়েড এরিয়ায় একযোগে চালু হচ্ছে এই নতুন বিধি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি:

অগস্টের সচেতনতা পর্বের মেয়াদ শেষ। কথা মতো ১ সেপ্টেম্বর থেকেই রাজ্য জুড়ে কার্যকর হয়ে গেল পুর ও নগরোন্নয়ন দপ্তরের জারি করা কঠোর পরিচ্ছন্নতা বিধি। এখন থেকে প্রকাশ্যে থুতু ফেলা, যত্রতত্র আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলেই গুনতে হবে আর্থিক জরিমানা। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাংলা ও শহর এলাকাগুলিকে আবর্জনামুক্ত করতে এ বার থেকে নিয়ম না মানলে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই নেই।

আরও পড়ুনঃ কি মনে আছে তো! পকেটে রেখে দিন এই টাকা! বদলাবে অভ্যাস, বদলাবে কলকাতা

জেলাশাসকদের নির্দেশ ও প্রচারের ক্যাচলাইন

  • প্রযোজ্য এলাকা: রাজ্যের সমস্ত পুরনিগম, পুরসভা এবং নোটিফায়েড এরিয়ায় একযোগে চালু হচ্ছে এই নতুন বিধি।

  • প্রচার অভিযান: রাজ্য সরকারের নির্দেশিকা ইতিমধ্যেই প্রতিটি জেলার জেলাশাসকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। হাসপাতাল, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, জলাশয়, ধর্মীয় স্থান ও সরকারি ভবনে কড়া নজরদারি চালানো হবে।

  • অফিসিয়াল ক্যাচলাইন: ‘Do not litter. Do not spit in public places, streets, hospitals, etc. Keep Bengal clean’—এই প্রচারবার্তাকে সামনে রেখেই রাজ্য জুড়ে মাইকিং ও হোর্ডিংয়ের মাধ্যমে সচেতনতা বাড়ানো হবে।

আরও পড়ুনঃ অগস্টে অভিষেক, অগস্টেই ২ মিনিটের ভিডিওতে বিদায়! হতবাক বিশ্ব

জরিমানার হার ও ডিজিটাল আদায় ব্যবস্থা

রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় কোন অপরাধে কত টাকা জরিমানা দিতে হবে, তা সুনির্দিষ্ট করা হয়েছে:

অপরাধ / নিয়ম লঙ্ঘন জরিমানার পরিমাণ
প্রকাশ্যে থুতু ফেলা প্রতিবার ১০০ টাকা স্পট ফাইন।
প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করা প্রতিবার ২০০ টাকা জরিমানা।
যত্রতত্র আবর্জনা ফেলা প্রতিবার ২০০ টাকা জরিমানা।
নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার প্রতিবার ২০০ টাকা জরিমানা।

নগদ লেনদেন নয়, শুধুই ডিজিটাল ফাইন

  • অনলাইন ফাইন আদায়: জরিমানার ক্ষেত্রে দুর্নীতি ও স্বচ্ছতা বজায় রাখতে কোনো রূপ নগদ টাকা (Cash) নেওয়া হবে না। অনুমোদিত আধিকারিকরা কেবল ডিজিটাল বা অনলাইন মাধ্যমেই ‘স্পট ফাইন’ আদায় করবেন।

  • অভিযোগ জানানোর অ্যাপ: সাধারণ মানুষ কোথাও নিয়ম লঙ্ঘন হতে দেখলে বা নোংরা আবর্জনা জমতে দেখলে সরাসরি ডেডিকেটেড মোবাইল অ্যাপের (App) মাধ্যমে ছবি তুলে প্রশাসনকে অভিযোগ জানাতে পারবেন।

এই মুহূর্তে

আরও পড়ুন