নেটফ্লিক্স, ইউটিউব হোক বা প*র্ন সাইট! এবার অশ্লীল ভিডিও দেখতে গেলে দিতে হতে পারে আধার কার্ড বা প্যান কার্ড। কেন্দ্রকে এমনই প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুনঃ বাগান শিবিরে এবার অজি গোলমেশিন জেমির প্রত্যাবর্তন
বৃহস্পতিবার এক মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, অশ্লীল ভিডিও বা দেশ বিরোধী কিছু দর্শকদের দেখানোর আগে আধার বা প্যান কার্ডের মাধ্যমে বয়স যাচাই করার ব্যবস্থা করতে পারে।
বিচারপতিদের পর্যবেক্ষণ বয়স যাচাইয়ের পদ্ধতির ফলে অনেক ভিডিওয় নির্দিষ্ট বয়সের বাইরের মানুষের কাছে পৌঁছবে না।
আরও পড়ুনঃ সকাল সকাল গুড নিউজ! মাসের শুরুতেই দাম কমল এলপিজি সিলিন্ডারের
এই প্রসঙ্গে বিচারপতি বাগচী বলেন, “কিছুক্ষণের জন্য বয়স ভিত্তিক সতর্কীকরণ আনা উচিত, তারপরে ব্যবহারকারীর আধারকার্ড চাওয়া যেতে পারে যাতে বয়স যাচাই করে নেওয়া যাবে। তারপরে ওই ভিডিও শুরু হবে”।
অনেক সময় শিশুদের ক্ষেত্রে না চাইলেও অশ্লীল এবং প্রাপ্তবয়স্কদের ভিডিও বা ছবি সামনে এসে যায়, তা আটকাতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।









