Monday, 6 April, 2026
6 April
Homeউত্তরবঙ্গTMC: স্বপ্নার 'স্বপ্নপূরণ', দীর্ঘ টানাপোড়েন শেষে মনোনয়ন দাখিল

TMC: স্বপ্নার ‘স্বপ্নপূরণ’, দীর্ঘ টানাপোড়েন শেষে মনোনয়ন দাখিল

মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, ‘‘এবার পুরোদমে প্রচারে নেমে পড়ব।’’

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অবশেষে রাজগঞ্জের তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মন । মনোনয়ন জমার পর আত্মত্যাগের কাহিনি শোনান তিনি। সোমবার মনোনয়ন জমা দিয়ে স্বপ্না বলেন, ‘‘আমি রাজগঞ্জের মেয়ে। আমার ব্যাকগ্রাউন্ড খেলাধুলোর। অনেক স্ট্রাগল, ত্যাগের পর মনোনয়নপত্র জমা দিলাম।’’ শেষমেশ ছাড়পত্র পেলেন তিনি। বাড়ির মন্দির, বোদাগঞ্জে ভামরী দেবীর আশীর্বাদ নিয়ে সোমবার সকালে মনোনয়ন জমা দেন রাজগঞ্জের তারকা তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী সোনা জয়ী অ্যাথলিট।

আরও পড়ুনঃ বন্ধ ‘রূপশ্রী’-র টাকা! বিয়ের আগে বিপাকে হাজার পরিবার

এদিন স্বপ্না বলেন, “রাজগঞ্জের মানুষ আমাকে খুব ভালোবাসেন। কয়েকদিন ভোটপ্রচার তো করলাম। বাড়িতে বাড়িতে যাচ্ছি। আপ্যায়ণে আমি আপ্লুত।” সোমবার সকালে রাজগঞ্জের তৃণমূল প্রার্থী ভ্রামরীদেবীর মন্দিরে পুজো দিতে যান। তিনি জানান, ‘‘মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেব। আর কোনও জটিলতা নেই।’’ মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, ‘‘এবার পুরোদমে প্রচারে নেমে পড়ব।’’

উল্লেখ্য, সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন। জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে তাঁকে প্রার্থীও করে তৃণমূল। কিন্তু সমস্যায় পড়েন স্বপ্না। রেলের চাকরি বাধা হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত কারণ দেখিয়ে কর্মক্ষেত্র থেকে স্বপ্না মাসখানেক আগে ছুটি নিয়েছিলেন। রেলের তরফে অভিযোগ, ছুটিতে থাকাকালীন স্বপ্না সক্রিয় রাজনীতিতে জড়িয়েছিলেন। আইনি জটিলতা শুরু হয়। সরকারি চাকরি করলে কেউ ভোটে লড়তে পারেন না। স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তোলে রেল। ভারতীয় রেলের তরফে ইস্তফা মঞ্জুর করলেও এনওসি নিয়ে তৈরি হয় টানাপোড়েন। রবিবার দিনভর টানাপোড়েনের পর সন্ধ্যার দিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, স্বপ্না ‘নো ডিউস সার্টিফিকেট’ পেয়েছেন। প্রার্থী হওয়া নিয়ে তাঁর জটিলতা কেটে যায়। ২৩ মে, জলপাইগুড়ির রাজগঞ্জে ভোট। ওই কেন্দ্রের প্রার্থী হিসাবে আজ, শেষ দিনে মনোনয়ন জমা দিলেন স্বপ্না।

আরও পড়ুনঃ এবার ‘ছাতা চোর’! তৃণমূলের মিছিলে দলের দেওয়া ‘ছাতা চুরি’, ক্ষোভ উগরে দিলেন সাংসদ

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন পাওয়ার পর শেষ মুহূর্তে প্রার্থী হওয়ার সম্ভাবনা দেখছিলেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। তিনিও মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তৈরি ছিলেন। আইনি জটিলতায় যদি কোনওভাবে স্বপ্নার মনোনয়ন আটকে যায়, সেক্ষেত্রে ঝুঁকি না-নিয়ে খগেশ্বরকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন