Sunday, 22 March, 2026
22 March
HomeকলকাতাTMC: ’কী মাখেন বলুন তো স্কিন চকচক করে’! ‘গ্ল্যামারস বয়’-এর ত্বকের যত্ন

TMC: ’কী মাখেন বলুন তো স্কিন চকচক করে’! ‘গ্ল্যামারস বয়’-এর ত্বকের যত্ন

বিরোধীরাও মদনের সাজগোজ ভীষণই প্রশংসা করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

‘গ্ল্যামারস বয়’ খোদ সুপ্রিমোর থেকে এমন প্রশংসা পেয়েছিলেন কামারহাটির বিদায়ী বিধায়ক তথা কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। ঝকমকি পোশাক, সঙ্গে নিত্যনতুন রোদ চশমা মদন মিত্রর এই স্টাইল-স্টেটমেন্ট আর পাঁচজনের থেকে আলাদা। এমনকী বিরোধীরাও মদনের সাজগোজ ভীষণই প্রশংসা করেন। এবার কামারহাটির এই প্রার্থীই খোলসা করলেন কীভাবে ভাল রাখেন নিজেকে।

আরও পড়ুনঃ কান্নায় ভেঙে পড়লেন খোকন মিয়াঁ! ছেড়ে দিলেন তৃণমূল

সামনেই ভোট। অনেক কাজ। তারপর আবার গরম পড়ছে। আর এই গরমের মধ্যে বাড়ি-বাড়ি গিয়ে প্রচার কম কষ্টের নয়। যদিও, মার্চে যে গরম পড়ে এবার সেটা বৃষ্টির দৌলতে পড়েনি। কিন্তু ভোটের প্রায় এক মাস বাকি তার আগে সারতে হবে যাবতীয় প্রচার। আর এই অবস্থায় নিজেকে সুস্থ রাখা অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে মদন শুরু শরীরের যত্ন নেন না, ত্বকের যত্নও তিনি নিয়ে থাকেন।

নিজেই তিনি বলেন ভোটের প্রচারে যাওয়ার পরই অনেকেই তাঁর কাছ থেকে জানতে মহিলা চান ত্বকের উজ্জ্বলতার রহস্য কী? তিনি কী কী ক্রিম ব্যবহার করেন। সেই উত্তর দিতে গিয়ে কামারহাটির বিধায়ক বলেন, “আমি সবাইকে হাতজোড় করে বলছিলাম আমায় সমর্থন করুন। আশীর্বাদ করুন। হঠাৎ দেখি প্রশ্ন উঠছে ওগুলো পরে হবে কী মাখেন বলুন তো…আমাদের টিপস দিন। আমি লজ্জায় একেবারে…।”

আরও পড়ুনঃ সিকিমে জারি হল সতর্কবার্তা! প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দফতর

এরপরই আসল টিপস দিলেন তিনি। বলেন, “আর টিপস একটাই। মন ভাল রাখুন। কারও ক্ষতি করবেন না। পরের উপকার করুন। আর আপনি যা পেয়েছেন কোটি-কোটি মানুষ তা পায়নি। এটা মনে করুন স্কিন ভাল থাকবে।”

এই মুহূর্তে

আরও পড়ুন