spot_img
Monday, 9 March, 2026
9 March
spot_img
Homeউত্তরবঙ্গJalpaiguri: অভিযুক্তদের করলেন সতর্ক; 'দাবাং' মেজাজে রাজগঞ্জ থানার 'দাবাং IC'

Jalpaiguri: অভিযুক্তদের করলেন সতর্ক; ‘দাবাং’ মেজাজে রাজগঞ্জ থানার ‘দাবাং IC’

গত বিধানসভা নির্বাচনেও রাজ্যের একাধিক জায়গায় ভোট হিংসার অভিযোগ উঠেছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

দাবাং মেজাজে রাজগঞ্জ থানার আইসি। কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে গত বিধানসভা ভোটে হুমকি-ভয় দেখানোর অভিযোগে অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করলেন। সঙ্গে থানায় হাজিরা দেওয়ার নির্দেশও দিলেন।

আরও পড়ুনঃ ‘খেলা হবে’ ৯ লিখলেন ‘খেলা শেষ’! কৌশল বদলাচ্ছে তৃণমূল?

রবিবার একেবারে অন্য মেজাজে  দেখা গেল রাজগঞ্জ থানার আই সি অমিতাভ বিশ্বাস। অভিযুক্তরা যাতে নিয়মিতভাবে হাজিরা দেন, সে বিষয়েও স্পষ্ট করে জানিয়ে আসেন।

পাশাপাশি যাঁরা গত বিধানসভা নির্বাচনের সময়ে অত্যাচারিত হয়ে লিখিত অভিযোগ করেছিলেন, তাঁদের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফেরাতে এবং অবাধে গনতান্ত্রিক অধিকার প্রয়োগ সংক্রান্ত বিষয়ে মানুষের অধিকার কে প্রতিষ্ঠিত করতে এই দৃশ্য ধরা পড়ে।

আরও পড়ুনঃ ঘুচে গেল ‘অপয়া’ অপবাদ, বিশ্বকাপ জয় ভারতের

পুলিশকর্তাকে এই ভূমিকায় দেখে কিছুটা হলেও স্বস্তি পান রাজগঞ্জ বিধানসভার ১৮/ ১২৩,৫৭,৬২ নং বুথের বাসিন্দারা। এলাকা জুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল।

গত বিধানসভা নির্বাচনেও রাজ্যের একাধিক জায়গায় ভোট হিংসার অভিযোগ উঠেছিল। কোথাও কোথাও ভোটাররা ভোট দিতে পারেননি বলেও অভিযোগ ওঠে। এলাকার যাঁদের বিরুদ্ধে এভাবে ভয় দেখানোর অভিযোগ আগে থেকেই পুলিশের থানায় নথিবদ্ধ ছিল, তাঁদের আগে থেকেই সতর্ক করে দেন পুলিশকর্তা।

এই মুহূর্তে

আরও পড়ুন