spot_img
Wednesday, 18 February, 2026
18 February
spot_img
HomeকলকাতাElection Commission: উদ্বিগ্ন কমিশন, কমিশনের ‘ইন্টারনাল চ্যাট’ অভিষেকের হাতে এল কী করে!

Election Commission: উদ্বিগ্ন কমিশন, কমিশনের ‘ইন্টারনাল চ্যাট’ অভিষেকের হাতে এল কী করে!

মুরুগানের বিরুদ্ধে অভিযোগ তুলে এক্স মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কমিশনের হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল। এসআইআর চলাকালীন কেন বিভিন্ন রকমের নির্দেশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এবার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এনেছেন সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে সেই চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। কীভাবে সেই সব চ্যাট প্রকাশ্যে এল, তা নিয়েই উদ্বিগ্ন কমিশন।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ’; আইনি লড়াইয়ের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

স্পেশাল রোল অবজারভার সি. মুরুগানের বিরুদ্ধে অভিযোগ তুলে এক্স মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক। অভিষেকের অভিযোগ, মুরুগান সুপ্রিম কোর্টের নির্দেশও মানছেন না। এখনও হোয়াটসঅ্যাপে মাইক্রোঅবজারভারদের নির্দেশ দেওয়া চলছে। 

তৃণমূল সাংসদ লিখেছেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য? হোয়াটসঅ্যাপে নির্দেশ জারি করে নির্বাচন কমিশন কি সত্যিই মনে করছে যে দেশের সর্বোচ্চ আদালত এর নির্দেশ প্রকাশ্যে অমান্য করা যায়?” উচ্চপদস্থ আধিকারিকরা কেন হোয়াটস্যাপের নির্দেশ দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক।

আরও পড়ুনঃ প্রতিক-উর এর পর এবার আরএসপি ঘরানা, জেতা কেন্দ্র ঠিক, টিকিট কনফার্ম তৃণমূলে! বাম ঘরে তৃণমূলের সার্জিকাল স্ট্রাইক

অভিষেকের অভিযোগ প্রসঙ্গে কমিশনের দাবি, হোয়াটসঅ্যাপে কোনও ইন্সট্রাকশন দেওয়া হয়নি। কিছু প্রশ্নের উত্তর আছে। নির্বাচন কমিশনের দাবি, এসআইআর নিয়ে যে নিয়ম আছে, সেই নিয়ম নিয়ে জিজ্ঞাস্য থাকায় হোয়াটসঅ্যাপে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কারা এই তথ্য শেয়ার করছে, সে দিকে নজর রাখছে কমিশন।

মঙ্গলবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে কমিশনের এই হোয়াটসঅ্যাপ নিয়ে একই অভিযোগ করেছিলেন। আর এবার অভিষেক স্ক্রিনশট সহ পোস্ট করলেন।

এই মুহূর্তে

আরও পড়ুন