spot_img
Wednesday, 11 March, 2026
11 March
spot_img
Homeউত্তরবঙ্গReturn The Shoes: প্রাক্তনের থেকে জুতো ফেরত পেলেন শিলিগুড়ির বর্তমান মেয়র

Return The Shoes: প্রাক্তনের থেকে জুতো ফেরত পেলেন শিলিগুড়ির বর্তমান মেয়র

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

প্রাক্তন নিয়ে গিয়েছিলেন, বর্তমানের জুতো। গতকাল এই খবর প্রচার হয় আমাদের বঙ্গবার্তাতে। সেই নিয়ে প্রচন্ড কথোপকথন হয়েছিল, অবশেষে মাম্তু ঘোষের উদ্যোগে সেই জুতো ফেরত গেল। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য জুতা ফেরত দিয়ে দিলেন বর্তমান মেয়রকে।

আরও পড়ুন: Accident in South Kolkata School: দক্ষিণ কলকাতার স্কুলে কাচ ভেঙে আহত তিন পড়ুয়া, বিক্ষোভ অভিভাবকদের

অশোক ভট্টাচার্য জানালেন, অন্ধকার ছিল বুঝে উঠতে পারিনি, এই জুতো আমার না। ভুল হয়ে গেছে, বাড়িতে গিয়ে দ্রুত ফেরতের কথা চিন্তা করেছিলাম। গতকালই পাঠিয়ে দিয়েছি। বর্তমান মেয়র গৌতম দেব জানালেন, এই বিষয়ে আমি কিছু বলবো না। জুতো নিয়ে দুদিন ধরে প্রচুর লেখালেখি চলায়, প্রাক্তন মেয়র দ্রুত ফেরত দেওয়ার কথা চিন্তা করে নিয়েছিলাম। তবে জুতো নিয়ে গত তিনদিন ধরে যা চলল তা গল্প কেও হার মানায়।

আরও পড়ুন: Siliguri: উত্তরবঙ্গ থ্যালাসেমিয়া সোসাইটির পক্ষ থেকে দেওয়া হল কম্বল এবং অন্যান্য শীতবস্ত্র

তবে শিলিগুড়ি যে রাজনীতির পাশাপাশি মেলবন্ধনেও বিশ্বাসী জুতোটা প্রমাণ করে দিলো। রাজনীতি ভিন্ন হলেও সৌজন্যবোধ যে দেখানো যেতে পারে, দুই মেয়রের কথায় তা প্রমান হয়ে গেল। যার জুতো মেয়র পড়ে গিয়েছিলেন তিনিও জুতো ফেরত পেয়ে গেছেন। রাজনৈতিক আঙিনায় এই জুতোর গল্প নিঃসন্দেহ আরো বড় বড় গল্পকে হার মানিয়ে যাবে। আবে শিলিগুড়ি যে শান্তি চায়, এই জুতোর ঘটনা প্রমাণ করে দিল।

এই মুহূর্তে

আরও পড়ুন