Monday, 18 May, 2026
18 May
HomeকলকাতাMamata Banerjee: নাটক শুরু! রং করতে রাস্তায় নামছেন মমতা

Mamata Banerjee: নাটক শুরু! রং করতে রাস্তায় নামছেন মমতা

এদিন কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

১৫ বছর পর রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছে তারা। কিন্তু, এখনও জেলা পরিষদগুলি তৃণমূলের দখলে। জেলা পরিষদগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। এই আবহে জেলা পরিষদগুলি সদস্যদের সঙ্গে রবিবার কালীঘাটে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে জেলা পরিষদগুলির সদস্যদের ভেঙে না পড়ার বার্তা দেন তিনি। একইসঙ্গে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতির কথাও বললেন। এই মুহূর্তে দলের নেতারা যাতে পরস্পরের বিরুদ্ধে মুখ না খোলেন, তা নিয়েও কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুনঃ বঙ্গে ‘বুলডোজার রাজনীতি’তে গর্জে উঠলেন মমতা

এদিন কালীঘাটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকে উপস্থিত জেলা পরিষদগুলির সদস্যদের একগুচ্ছ বার্তা দেন মমতা। বিধানসভা ভোটে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করল তৃণমূল। বৈঠকে মমতা জানান, তিন চারদিন পর শহরের দলীয় কার্যালয় রং করার কাজে হাত লাগাবেন তিনি। ওই একই দিনে রাজ্যজুড়ে সমস্ত কার্যালয় রং করার কাজে হাত দেবেন দলীয় নেতা কর্মীরা।

ভোট পরবর্তী হিংসা নিয়ে গত কয়েকদিন ধরে সরব হয়েছে তৃণমূল। এদিন বৈঠকে মমতা নেতাদের নির্দেশ দেন, ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে হবে। আবার ফল বেরনোর পর থেকে কয়েকজন নেতা দলের বিরুদ্ধে মুখ খুলছেন। সূত্রের খবর মমতা নির্দেশ দিয়েছেন, নির্বাচনে হারের কারণ নিয়ে কোনও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ থাকলে লিখিত আকারে চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে জমা দিতে হবে। 

ভোটে পরাজয়ের পর তৃণমূলের অনেক নেতার মনোবল ভেঙে গিয়েছে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে অনেক নেতাই নিজেকে গুটিয়ে নিয়েছেন। সূত্রের খবর, এই নিয়ে এদিন বৈঠকে মমতা বলেন, “আমাকে এত অত্যাচার করছে, আমি কি ভেঙে পড়েছি? আপনারা কেন ভেঙে পড়বেন?”

আরও পড়ুনঃ বঙ্গে ‘বুলডোজার রাজনীতি’তে গর্জে উঠলেন মমতা

রাজ্যে ক্ষমতা হারানোর পর জেলা পরিষদগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠায় মমতা এদিন বৈঠকে বলেন, “জেলাপরিষদ নির্বাচিত বোর্ড।সহজে ভেঙে দেওয়া যায় না।” এরপরই নেতাদের বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “তারপরও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন।”

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বীরভূমে অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁর বিবাদ বারবার প্রকাশ্যে এসেছে। এদিন বৈঠকের পর তিনি বলেন, “আজকের বৈঠকে প্রত্যেককে শৃঙ্খলাবদ্ধভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কাজ করতে বলা হয়েছে।” এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন ফলতার তৃণমূল প্রার্থী তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ জাহাঙ্গির খান।

এই মুহূর্তে

আরও পড়ুন