spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
Homeউত্তরবঙ্গBengal Safari Park: পর্যটকদের আকর্ষণ; টাইগার সাফারির জায়গা বৃদ্ধির সিদ্ধান্ত

Bengal Safari Park: পর্যটকদের আকর্ষণ; টাইগার সাফারির জায়গা বৃদ্ধির সিদ্ধান্ত

ডিসেম্বরের শেষে কাজ শেষ হওয়ার কথা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

বাঘের সফল প্রজনন ঘটিয়ে নজির গড়েছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পর্যটকদের আকর্ষণ ও বন্যপ্রাণের বর্ধিষ্ণু সংখ্যার কথা মাথায় রেখে এবার টাইগার সাফারির জায়গা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আগে ২০ হেক্টর জায়গায় এনক্লোজার তৈরি করে বাঘ সাফারি হত বেঙ্গল সাফারি পার্কে। সেটা বাড়িয়ে করা হচ্ছে ৪০ হেক্টর। এব্যাপারে সেন্ট্রাল জু অথরিটি ও রাজ্য জু অথরিটির অনুমতি পাওয়া গিয়েছে। সেই অনুযায়ী কাজ শুরু করেছে পার্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ফের অশান্ত নেপাল, বাড়তি নজরদারি চিকেনস নেকে

নতুন করে আরও ২০ হেক্টর এলাকায় ফেন্সিং দেওয়া শুরু হয়েছে। ডিসেম্বরের শেষে কাজ শেষ হওয়ার কথা। তারপর একসঙ্গে অনেকগুলো বাঘ জনসমক্ষে আনা সম্ভব হবে।

অন্যদিকে, সাদা বাঘ কিকা ও তার সাত মাসের দুই শাবককে জন্মের পর জনসমক্ষে আনা হল এই প্রথম। পরীক্ষামূলকভাবে ৩০ মিনিটের জন্য মা ও শাবকদের সাফারির এনক্লোজারে ছাড়া হয়। বাইরের পরিবেশে দুই শাবক নিজেদের দিব্যি মানিয়েও নিয়েছে বলে জানালেন পার্ককর্তারা। বেঙ্গল সাফারির ডিরেক্টর ই বিজয়ের বক্তব্য, ‘আমরা বাঘের সাফারির এনক্লোজার বাড়ানোর কাজ শুরু করেছি। বাঘেদের পরিবার বাড়ছে, তাই জায়গা বৃদ্ধির অনুমতি মিলেছে।’ ২০১৬ সালে ওডিশার নন্দনকানন থেকে দুটি রয়েল বেঙ্গল টাইগার আনা হয় শিলিগুড়িতে। তারপর থেকে একের পর এক সফল প্রজননে সাফারি পার্কে বাঘের সংখ্যা বেড়েছে।

আরও পড়ুনঃ বিড়ম্বনায় যৌনকর্মীরা! আতঙ্কে সোনাগাছি! কমিশনকে চিঠি তিন সংগঠনের

একসময় সবমিলিয়ে পার্কে ২০টি রয়েল বেঙ্গল টাইগার ছিল। এই মুহূর্তে অবশ্য রয়েছে ১৪টি। এরমধ্যে দুটি শাবক। ছয়টি রয়েল বেঙ্গল টাইগার দার্জিলিং, আলিপুর সহ একাধিক চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। ১৪টি রয়েল বেঙ্গলের জন্য ২০ হেক্টরের এনক্লোজার ছোট হয়ে যাচ্ছিল। আগামীতে সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদী সাফারির কর্তারা। তাই এলাকা বাড়াতে কর্তৃপক্ষ রাজ্য জু অথরিটির কাছে প্রস্তাব পাঠায়। সেখান থেকে সবুজ সংকেত মিলতেই শুরু করা হয়েছে কাজ। তবে সিংহ সাফারি শুরুর জন্য অনুমতির ফাইল এখনও কেন্দ্রীয় জু অথরিটির টেবিলেই আটকে।

পার্কে আরও কয়েকটি নতুন প্রাণী আনার প্রক্রিয়াও সেন্ট্রাল জু অথরিটির অনুমতি না পাওয়ার কারণে থমকে রয়েছে। সাফারি শুরু না হলেও বনের রাজা এখানকার পরিবেশের সঙ্গে নিজেদের বেশ মানিয়ে নিয়েছে বলে জানা গেল সাফারির সিংহের গাইডদের সঙ্গে কথা বলে।

এই মুহূর্তে

আরও পড়ুন