দেবজিৎ মুখার্জী, কলকাতা:
ফুটবল! এই খেলাটা বাঙালিদের কাছে কি, তা বলে বোঝানো সম্ভব নয়। বা বলা যায়, বাঙালি মানেই সে ফুটবলপ্রেমী। পাড়ায় পাড়ায় হোক কি মাঠে-ময়দানে, ফুটবল প্রতিযোগিতা হলেই সকলের আগ্রহটা একেবারে অন্য পর্যায়ে পৌঁছে যায়। বলা ভালো, উন্মাদনা একেবারে অন্য মাত্রার দেখা যায়। বাঙালির কাছে ফুটবল শুধু একটা খেলা নয়, একটা আবেগও।
আরও পড়ুনঃ শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ; বাগানে নতুন মুখ, অনুশীলনে যোগ দিচ্ছেন রানাওয়াড়ে
এই একই আবেগ লক্ষ্য করা যায় রবিবার, ৮ ফেব্রুয়ারি। গতকাল শেষ হয় ‘গোষ্ঠপাল চ্যাম্পিয়নস ব্লু কাবস্ লিগ’।

অন্তিম দিনের ম্যাচ খেলা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুল ওরিয়েন্টাল সেমিনারির মাঠে। এদিনও সহযোগিতা করে উত্তর কলকাতা মিলন চক্র।
রোজের মতো সকল অংশগ্রহণকারী দল এবং তাদের ক্ষুদে ফুটবলাররা, কোচ ও অভিভাবকদের সঙ্গে, সময় মতো মাঠে পৌঁছে যান। খেলা শুরুর আগে দেখা যায় সেই গার্জেন ও কোচেদের পেপ টক। খেলোয়াড়রা যাতে নিজেদের সেরাটা দিতে পারে, তার জন্য কোচেরা তাদের শেষ মুহূর্তেও সবরকমভাবে প্রস্তুত করেন।
আরও পড়ুনঃ ১১ বছরের অচলাবস্থার অবসান! মোদী সরকারের যুগান্তকারী পেনশন বৃদ্ধি; বেসরকারি কর্মচারীদের জন্য স্বস্তি

ম্যাচ চলাকালীন কোচেদের দলের ফুটবলারদের পরামর্শ দেওয়া থেকে শুরু করে অভিভাবকদের উত্তেজনা, রোজের মতো এদিনও চোখে পড়ে। তবে শুধু অভিভাবক নন, বহু পথ চলতি মানুষও এদিন মাঠে ঢুকে পড়েন খেলা দেখতে।

সকলেই যে উপভোগ করেছেন ম্যাচগুলি, তা না বললেও অনুভব করা যায়। টানটান উত্তেজনায় ভরা ম্যাচ যে সকলের আগ্রহ বাড়িয়ে তুলেছিল, সেটা ভালোই বোঝা যাচ্ছিল এদিন। কমিটির সদস্য থেকে শুরু করে সকলেই ক্ষুদে ফুটবলারদের খেলার প্রশংসা করেন। আগামীদিনে টুর্নামেন্ট সংক্রান্ত কি পরিকল্পনা রয়েছে, তাও জানিয়ে দেন।









