spot_img
Wednesday, 25 February, 2026
25 February
spot_img
HomeকলকাতাKolkata Rain: মিলে গেল পূর্বাভাস, ভোরে বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে; সঙ্গে ডাকল...

Kolkata Rain: মিলে গেল পূর্বাভাস, ভোরে বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে; সঙ্গে ডাকল আকাশ

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শীত পেরিয়ে বসন্তের শুরু। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গিয়ে মঙ্গলবার ভোর থেকেই শুরু হল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত।

আরও পড়ুনঃ গণতন্ত্রের ‘স্পেশাল রিভিশন’; বাংলার শাসনব্যবস্থা কি খাদের কিনারায়?

কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হল বিক্ষিপ্ত বৃষ্টিপাত।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ বৃষ্টিপাত শুরু হয়। কলকাতার বিভিন্ন জায়াগায় মাঝারি বৃষ্টিপাত হয়। তবে বেশিক্ষণ বৃষ্টি হয়নি। প্রথমে মাঝারি বৃষ্টিপাত হলেও, সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমশ হালকা হয়ে থেমে যায়।

আরও পড়ুনঃ খাস কলকাতায় বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরা! ছড়াচ্ছে রোটা

বৃষ্টিপাতের সময়ে বজ্রপাত যেমন হচ্ছিল, তেমনি বইছিল ঝোড়ো হাওয়া। মহানগরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়।

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণের অন্তত ন’টি জেলা। সোম ও মঙ্গলবারের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও থাকছে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙের বেশ কিছু এলাকায় হতে পারে বৃষ্টিপাত।

এই মুহূর্তে

আরও পড়ুন