NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে উত্তাল রাজধানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশ্যে ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিতর্ক বাড়ালো
NEET প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে রাজধানী একপ্রকার উত্তাল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গতকাল থেকে চলছে ছাত্রদের প্রতিবাদ। এই আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীও সরাসরি সমর্থন ঘোষণা করেছে। জামাতের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত একটি খোলা চিঠিতে ভারতের ছাত্র আন্দোলনকে ‘সাহসী’ ও ‘অনুপ্রেরণাদায়ক’ বলে উল্লেখ করা হয়েছে এবং তাদের ন্যায়, শিক্ষা ও মানবিক অধিকার রক্ষার লড়াইকে স্বাগত জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ‘ঘোর পাপ হয়েছে’, ছাত্রদের পাশে সরকার’
চিঠিতে বলা হয়েছে, “ভারতের এই আন্দোলন উপমহাদেশজুড়ে যুব অধিকারের প্রতীক হয়ে উঠেছে।” জামাতের এই সমর্থন ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

এর আগে থেকেই সন্দেহ ছিল যে এই আন্দোলনের পেছনে বিদেশি অর্থায়ন এবং উস্কানির হাত থাকতে পারে। জামাতের এই চিঠি সেই সন্দেহকে আরও জোরদার করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই আন্দোলনের পেছনে চরমপন্থী সংগঠন জামাত ও তাদের সঙ্গে যুক্ত ISI’র ভূমিকা থাকতে পারে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রদের প্রতি দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে নিন্দা জানালেও, তাদের এই প্রকাশ্য সমর্থন ভারতের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
শুরু থেকেই সোনাম ওয়াংচুক ও এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এখন রাজনৈতিক ও কূটনৈতিক মহল আরও সতর্ক হয়ে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ তারা মনে করছে এই আন্দোলনের মাধ্যমে দেশের অস্থিরতা সৃষ্টিই মূল লক্ষ্য।
এই ইস্যুতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্য বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।


