Friday, 29 May, 2026
29 May
HomeকলকাতাTMC: চুরি দিয়েই পার্টির যাত্রা শুরু! কে এঁকেছিলেন ঘাসফুল লোগো?

TMC: চুরি দিয়েই পার্টির যাত্রা শুরু! কে এঁকেছিলেন ঘাসফুল লোগো?

সত্য গোপন থাকে না। আগামী দিনে মমতার লেখা প্রায় দু'শো বইয়ের লেখকের নামও প্রকাশিত হবে! চুরি দিয়ে যে দলের যাত্রা শুরু, চুরিতেই তার পরিসমাপ্তি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চুরি দিয়েই পার্টির যাত্রা শুরু! কে এঁকেছিলেন ঘাসফুল লোগো?

শিল্পীর নাম সোমনাথ চৌধুরী। তুলিকা আর্ট অ্যান্ড কালচারের সোমনাথ বাবু অত্যন্ত সঙ্গোপনে এই লোগো সৃষ্টি করেছিলেন অজিত পাঁজার অনুরোধে। একাধিক খসড়ার পর এই লোগো সৃষ্টি হয। থিম হিসেবে সোমনাথ বাবুকে বলা হয়েছিল কিশলয়, মাটিতেই থাকবে, আস্তে আস্তে বড় হবে এই ধরণের কিছু তৈরি করতে। কোন কাজে লাগবে সেটা না জানালেও অজিত পাঁজা শিল্পীকে বলেছিলেন দুপুর ১২ টায় টিভিতে দেখবে। টিভি খুলে সোমনাথ বাবু দেখলেন নতুন দলের জন্ম হচ্ছে। মমতা, সুদীপ ও অজিত পাঁজার হাতে তাঁর তৈরি লোগো। তৃণমূল কংগ্রেস পথ চলা শুরু করছে তাঁর সৃষ্টি দিয়ে।

আরও পড়ুনঃ বিজেপির বিরুদ্ধে ভুল চাল কমরেডদের!

কিন্তু সে আনন্দ মিলিয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে। মমতা নিখুঁত একটি মিথ্যা গল্প মিডিয়ায় উপস্থাপিত করলেন – ট্রেনে করে মামার বাড়ি যেতে যেতে এই ঘাসফুল দেখে লোগোর ভাবনাটি তার মাথাতেই ছিল এবং নিজের হাতে তিনি এই লোগোটি এঁকেছেন! সোমনাথ বাবু বিস্মিত ও মর্মাহত। সোমনাথ বাবুকে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক নিষেধ করেছিলেন মুখ খুলতে। অজিত পাঁজা স্বয়ং দুঃখপ্রকাশ করে অনুরোধ করেছিলেন চেপে যেতে। কারণ সদ্য সৃষ্টি হওয়া একটা দল এই কেলেঙ্কারিতে হোঁচট খেতে পারে। মমতা দুম করে এমন মিথ্যা বলবেন, অজিত ভাবেননি। তিনি শিল্পীকে বলেছিলেন তোমার নামটা থাকবে। এ কাজের জন্য একটি পয়সাও সোমনাথ বাবু গ্রহণ করেননি।

আরও পড়ুনঃ তৃণমূল নেতাকে জুতোপেটা; দুরাজপুরে ক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলারের ঘনিষ্ঠ ধনঞ্জয় গড়াই

সত্য গোপন থাকে না। আগামী দিনে মমতার লেখা প্রায় দু’শো বইয়ের লেখকের নামও প্রকাশিত হবে! চুরি দিয়ে যে দলের যাত্রা শুরু, চুরিতেই তার পরিসমাপ্তি।

এই মুহূর্তে

আরও পড়ুন