spot_img
Wednesday, 25 February, 2026
25 February
spot_img
HomeকলকাতাKolkata Flyover: খুলেও খুলছে না, ফের রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত...

Kolkata Flyover: খুলেও খুলছে না, ফের রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাত ১০টা থেকে সকাল ৬ পর্যন্ত চলবে রাস্তা সারাইয়ের কাজ। সে কারণেই বন্ধ থাকছে মা ফ্লাইভারের একাংশ। বিবৃতি জারি করে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। চিংড়িহাটা থেকে যে রাস্তা সায়েন্স সিটির দিকে যাচ্ছে তার ডানদিকে মা ফ্লাইওভারে ওঠার যে রাস্তা তা বন্ধ থাকছে।

আরও পড়ুন: CPI(M) Kolkata: ‘ময়নাতদন্তের’ রিপোর্ট প্রকাশ্যে; ভিতর থেকেই ফুরিয়ে যাচ্ছে CPIM

সারাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত তা খুলছে না। ফলে ওই পথে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট যেতে হলে তবে রাত দশটার পর আর ওঠা যাবে না মা ফ্লাইভারে। ঘুরপথে অর্থাৎ সায়েন্স সিটি হয়ে ৪ নম্বর ব্রিজ হয়ে যেতে হবে।

আরও পড়ুন: Rabindra Nath Tagore: যত্নের অভাবে বেহাল অর্চনা ডাকঘর

প্রসঙ্গত, কিছুদিন আগেই মা ফ্লাইওভারে যানচলাচলের ক্ষেত্রে এসেছে বড় বদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়ে বছরের শুরুতেই মা ফ্লাইওভারে রাত ১০টার পর বাইক চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয় পুলিশ। তবে নির্দিষ্ট গতির বাইরে বাইকের স্পিড উঠলেই দিতে হবে জরিমানা। চাপানো হয়েছে সেই শর্ত। প্রসঙ্গত, কয়েকদিন আগে মা উড়ালপুল নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাফ বলেছিলেন, “মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পর। পুলিশের একটাই কাজ বন্ধ করে দেওয়া।” তিনি এক কথা বলার পর ২৪ ঘণ্টা পার হতে না হতেই এসে গিয়েছিল নতুন নির্দেশিকা।

এই মুহূর্তে

আরও পড়ুন