Thursday, 2 April, 2026
2 April
Homeসমস্তDarjeeling Mail: আচমকা থমকে গেল দার্জিলিং মেল! হুলস্থুল জলপাইগুড়ি স্টেশনে

Darjeeling Mail: আচমকা থমকে গেল দার্জিলিং মেল! হুলস্থুল জলপাইগুড়ি স্টেশনে

একেবারে হুলস্থুল পড়ে গেল জলপাইগুড়ি স্টেশনে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

আচমকা থমকে গেল দার্জিলিং মেল। শিয়ালদহগামী দার্জিলিং মেলে ফের ইমার্জেন্সি চেইন টানার জেরে একেবারে হুলস্থুল পড়ে গেল জলপাইগুড়ি স্টেশনে।

আরও পড়ুনঃ “চিরকাল রেলায় আছে থাকবে মোহনবাগান…”; ভ্যালেন্টাইন্স ডে-তে যুবভারতী হয়ে উঠল মোহনভারতী

যাত্রীর খামখেয়ালিপনায় প্রায় ৩৫ মিনিট দাঁড়িয়ে গেল ট্রেন। নাকাল অন্যরা। শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন ১ নম্বর রেল গেটের সামনেই ঘটে এই ঘটনা।

সূত্রে খবর, এদিন সন্ধ্যায় ট্রেনটি তখন সবে স্টেশনে ঢুকতে শুরু করেছে। তখনই আচমকা ট্রেনের কোনও এক কামরা থেকে ইমার্জেন্সি চেইন টানেন এক যাত্রী। মুহূর্তেই তীব্র ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেল পুলিশ। ছুটে আসেন রেলকর্মীরা।

আরও পড়ুনঃ বসন্ত জাগ্রত দ্বারে! ঐতিহ্যের সঙ্গে আপস নয়; বিশ্বভারতীতে বসন্ত উৎসব রুদ্ধদ্বারেই

পরীক্ষা করে দেখা যায়, চেইন টানার জেরে ট্রেনের চাকার ব্রেক জ্যাম হয়ে গিয়েছে। তড়িঘড়ি মেরামতির কাজে হাত লাগান রেলকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর শেষ পর্যন্ত ফের গড়ায় দার্জিলিং মেলের চাকা।

জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা বেজে ৩৭ মিনিট। কিন্তু হঠাৎ এই ঘটনার জেরে ট্রেনটি ছাড়ে সন্ধ্যা ৭টা বেজে ১২ মিনিটে। রেল পুলিশ জানিয়েছে, চেইন টানার পরেই ওই ব্যক্তি দ্রুত ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। ফলে তাৎক্ষণিকভাবে তাকে চিহ্নিত করা বা ধরা সম্ভব হয়নি। তবে অভিযুক্তকে শনাক্ত করতে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জোরকদমে চলছে তদন্ত। এদিকে, দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় ১ নম্বর রেল গেটও আটকে থাকে। ফলে গেটের দু’পাশে সাধারণ পথচলতি মানুষের লম্বা লাইন পড়ে যায়। প্রচুর গাড়িও দুই পাশে দাঁড়িয়ে যায়।  চরম ভোগান্তির মুখে পড়তে হয় স্থানীয়দের।

এই মুহূর্তে

আরও পড়ুন