Friday, 8 May, 2026
8 May
HomeকলকাতাKolkata: একটা ইভেন্টই বাকি ছিল, ঐতিহাসিক ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথ

Kolkata: একটা ইভেন্টই বাকি ছিল, ঐতিহাসিক ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথ

রাজ্যে পালাবদলের পর প্রথম ব্রিগেড সমাবেশেই পাওয়া যাবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে।  

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এই একটা ইভেন্টই বাকি ছিল। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ। সেই প্রফুল্ল চন্দ্র ঘোষ থেকে সদ্য প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়,এর আগে রাজ্যের কোন রাজনৈতিক নেতৃত্ব মুখ্যমন্ত্রী হিসাবে ব্রিগেডে শপথ নেন নি ,যা এবার হতে চলেছে।

সব ঠিক থাকলে, আগামীকাল ৯ মে কলকাতায় সভার জন্যে বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বি জে পি -র সর্বোচ্চ নেতৃত্বের।

আরও পড়ুনঃ ‘অধিকারীর’ হাতেই বাংলার অধিকারের রাশ

আর সেখানেও সব ঠিক থাকলে ৫৬ বছর পর পশ্চিমবঙ্গ পেতে যাচ্ছে ,জেলা থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী। ১৯৭০ পর্যন্ত  রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখোপাধ্যায়।তমলুকের ভূমিপুত্র ছিলেন রাজ্যের চতুর্থ মুখ্যমন্ত্রী। স্বল্প মেয়াদে তিন- তিনবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। তারপর সিদ্ধার্থ শঙ্কর রায় ,জ্যোতি বসু ,বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতার মানুষ। অর্থাৎ যাঁদের রাজনীতির শুরু কলকাতা থেকে। সাড়ে পাঁচ দশক বাদে ,সে অর্থে ফের মুখ্যমন্ত্রীর জেলা হতে পারে পূর্ব মেদিনীপুর।আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রকাশ্যে শপথ নিয়ে আবার আরেকটা রেকর্ড গড়তে যাবেন তিনি।

১৯৭৭ -র ২১ জুন রাজভবনে অর্থাৎ আজকের লোক ভবনে শপথ নিয়েছিলেন জ্যোতি বসু। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে ,মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ -র ২০ মে রাজ্যপাল এম কে নারায়ণের কাছে প্রথম শপথ নিয়েছিলেন। তার আগে ৬ নভেম্বর ,২০০০ বুদ্ধদেব ভট্টাচাৰ্য ,রাজভবনেই শপথ নিয়েছিলেন জ্যোতি বসুর উত্তরসূরী হিসাবে। রাজ্যের গত সাড়ে পাঁচ দশকের রাজনৈতিক ইতিহাসে ,এই তিন জনেই ,ব্রিগেডে সবচেয়ে বেশি সভা বা নির্বাচনী সমাবেশ করেছিলেন। কিন্তু সরকারের প্রধান হিসাবে ,কেউ ,ব্রিগেড কে বেছে নেন নি।

আরও পড়ুনঃ শপথমঞ্চে দুর্গামূর্তি-সিঁদুরখেলা, পাতে ঝালমুড়ি-রসগোল্লা, মিহিদানা, সীতাভোগ, বাজবে রবীন্দ্রসঙ্গীত!

দক্ষিণ ভারতে এই প্রবণতা অবশ্য বেশ পুরোনো। আগের অন্ধ্রপ্রদেশে ,হায়দরাবাদে তেলেগু দেশম পাটির নেতা হিসাবে নায়ক টার্নড রাজনীতির নেতা নন্দমুড়ি তারক রামারাও এই রকম প্রকাশ্যে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে নজর কেড়ে ছিলেন।পাশের তামিলনাড়ুতে পরে যার পুনরাবৃত্তি হয়েছে। মুম্বাইয়ের শিবাজী পার্কে ,২০১৯-র ২৮ নভেম্বর মহারাষ্ট্রের ১৮ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন উদ্ধব ঠাকরে। শিবসেনা -এন সি পি এবং কংগ্রেসের জোটের নেতা হয়েছিলেন ,বালসাহেব ঠাকরের ছেলে।

আর এবার ব্রিগেডে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে যিনি শপথ নেবেন,তিনিও রাজনৈতিক পরিবারের সদস্য। জেলা রাজনীতিতে দীর্ঘদিন যে পরিবার মন্ত্রী -সাংসদ -বিধায়ক দিয়েছে। সে অর্থে রাজ্যে পালাবদলের পর প্রথম ব্রিগেড সমাবেশেই পাওয়া যাবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে।

এই মুহূর্তে

আরও পড়ুন