spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeসমস্তSiliguri: ভুয়া ভোটার! ১৩ নম্বর ওয়ার্ড-এ ধরা পড়লো

Siliguri: ভুয়া ভোটার! ১৩ নম্বর ওয়ার্ড-এ ধরা পড়লো

‘ভূতুড়ে ভোটার’ ধরতে বুথ বুথে যাচ্ছেন তৃণমূল নেতারা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার নিয়ে সরব হন। তার পর থেকে ‘ভূতুড়ে ভোটার’ ধরতে বুথ বুথে যাচ্ছেন তৃণমূল নেতারা। এবার বলতে বলতে শিলিগুড়িতে ধরা পরল  ভুয়া ভোটার। কাউন্সিলার মানিক দিয়ে জানিয়েছেন তেরো নম্বর ওয়ার্ডের একটি রাস্তায় ধরা পড়ে গেছে  ভুয়ো ভোটার। তার সহকর্মীরা এবং  ওয়ার্ডের  অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা এই ভুয়া ভোটার ধরতে পেরেছেন।

আরও পড়ুন: নিঃশুল্ক চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

কাউন্সিলর মানিক দে জানিয়েছেন এই কৃতিত্ব আমাদের কর্মীদের। তাদের জন্যই ধরা পরল এই ভুয়া ভোটার। আমরা আমাদের তরফ থেকে তাদের অভিনন্দন জানাবো। তার সাথেও কথা দিচ্ছি  আমাদের এই অভিযান চলতে থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা প্রকাশ করেছেন ভুয়ো ভোটারদের নিয়ে সেই আশঙ্কা সত্যি।

আরও পড়ুন: চাঁদে প্রথমবারের মতো মোবাইল নেটওয়ার্ক স্থাপনের পথে নোকিয়া!

তিনি আগেই বোঝেন এবং তিনি আমাদের থেকে অনেকটাই বেশি বোঝেন। তাই ধরা পড়ে গেল। আমাদের অভিযান এখনো থাকবে, কিভাবে কে কোথায় আছে, সেটা দেখতে হবে। জানাবেন কাউন্সিলর।  ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে কিছুদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। এবার এনিয়ে অভিযোগ জানাতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রের খবর, আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কমিশনের ‘ফুল বেঞ্চের’ সঙ্গে দেখা করবেন দলের প্রতিনিধিরা। ১০ জনের ওই দলে থাকছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ, সাকেত গোখলে, সাজদা আহমেদ, অসিতকুমার মাল, আবু তাহের খান ও প্রকাশচিক বরাইক।

এই মুহূর্তে

আরও পড়ুন