আজ ব্লু ও ইয়েলো লাইন মিলিয়ে সারাদিনে মোট 274টি মেট্রো চলছে। এই মোট সংখ্যার মধ্যে লাইন ১-এ সারাদিনে চলবে ১৮২টি পরিষেবা এবং ইয়েলো লাইনে চলবে ৯২টি মেট্রো।
আজ দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস ৷ তাই বন্ধ অফিস-কাচারি ও স্কুল-কলেজ। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ব্লু আর ইয়েলো লাইন মিলিয়ে সারাদিনে ২৭৪টি মেট্রো চলবে। এই মোট সংখ্যার মধ্যে ব্লু লাইনে ১৮২টি এবং ইয়েলো লাইনে 92টি মেট্রো চলবে।
আরও পড়ুনঃ শেষ কুচকাওয়াজের প্রস্তুতি; আজ সাধারণতন্ত্র দিবস
ব্লু লাইন
- আজ সারাদিনে আপ ও ডাউন মিলিয়ে ১৮২টি মেট্রো চলাচল করবে। এই মোট সংখ্যার মধ্যে ৯১টি আপ ও ৯১টি ডাউন মেট্রো পরিষেবা। অন্যান্য সময় সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার সারাদিনে ২৭২ শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 0৬টা ৫০ মিনিটে। সময়সূচী অপরিবর্তিত থাকছে।
- নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 0৬টা ৫০ মিনিটে। সময়সূচী অপরিবর্তিত থাকছে।
- মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 0৬টা ৫৫ মিনিটে। সময়সূচি অপরিবর্তিত থাকছে।
- দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রোপ ছাড়বে সকাল 0৬টা ৫৫ মিনিটে। সময়সূচী অপরিবর্তিত থাকছে।
দিনের শেষ পরিষেবা
- দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮। সময়সূচী অপরিবর্তিত থাকছে।
- শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত ৯টা ৩৩ মিনিটে।
- শহীদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত যাবার দিনের শেষ মেট্রো রাত ৯টা ৪৪ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত ৯টা ৪৫ মিনিটে।
আরও পড়ুনঃ বেহালার সখেরবাজারে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বিজেপির সভামঞ্চ ভাঙচুর, আগুন
ইয়েলো লাইন
- আগামিকাল নিয়ে আপ ও ডাউন মিলিয়ে সারাদিনে ১২০টি মেট্রোর পরিবর্তে চলবে ৯২টি মেট্রো। এই মোট সংখ্যার মধ্যে ৪৬টি আপ ও ৪৬টি ডাউন পরিষেবা।
দিনের প্রথম পরিষেবা
- নোয়াপাড়া থেকে জয়হীন বিমানবন্দর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 0৭টা ১৮ মিনিটে। সময়সূচী অপরিবর্তিত থাকছে।
- জয়হীন বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 0৭টা ৪০ মিনিটে। সময়সূচি অপরিবর্তিত থাকছে।
দিনের শেষ মেট্রো
- নোয়াপাড়া থেকে জয়হীন বিমানবন্দর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৯টার পরিবর্তে পাওয়া যাবে রাত ৮টা ৫৮ মিনিটে।
- জয়হীন বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো রাত ৯টা ২০ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত ৯টা ১৮ মিনিটে।
অন্যান্য সোমবারের মতোই পার্পেল ও অরেঞ্জ লাইনে পরিষেবার স্বাভাবিক থাকবে।









