spot_img
Sunday, 15 February, 2026
15 February
spot_img
Homeদক্ষিণবঙ্গKatwa: দাউদাউ করে জ্বলছে ট্রেন! সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড; কাটোয়া থেকে আজ ভোর...

Katwa: দাউদাউ করে জ্বলছে ট্রেন! সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড; কাটোয়া থেকে আজ ভোর ছয়টা পাঁচ মিনিটে ট্রেনে

কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আচমকা এই অগ্নিকাণ্ডের জেরে ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সাতসকালে ভয়ঙ্কর কাণ্ড। স্টেশনে দাঁড়িয়ে ট্রেনে আগুন, চোখের সামনে দাউদাউ করে জ্বলে গেল আস্ত কামরা। বর্ধমানের কাটোয়া স্টেশনে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ হুগলির শেওড়াফুলিতে বিজেপি কর্মীর নাক ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কাটোয়া-আজিমগঞ্জ ট্রেন। আচমকাই তাতে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত দমকল এসে আগুন নেভায়।

জানা গিয়েছে, কাটোয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে গতকাল রাতে এসে দাঁড়ায় কাটোয়া-আদিমগঞ্জ ট্রেনটি। আজ সকাল ছয়টা পাঁচ মিনিটে ট্রেন ছাড়ার কথা ছিল। আজ ভোর সাড়ে চারটে নাগাদ স্টেশনের যাত্রীরা দেখেন, ট্রেনে আগুন জ্বলছে। মাঝের একটি কামরা দাউদাউ করে জ্বলতে শুরু করে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্টেশনে হুড়োহুড়ি শুরু হয়।

আরও পড়ুনঃ  আজ রবিবার থেকে শুরু হচ্ছে শিবির; যুবসাথীর সঙ্গে করা যাবে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন

প্রাথমিক সূত্রে খবর, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই বগিটিকে আলাদা করা হয় এবং আগুন নেভানো হয়। আরপিএফ, জিআরপি খতিয়ে দেখছে। রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আচমকা এই অগ্নিকাণ্ডের জেরে ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হয়। কিছু ট্রেন দেরিতে চলছিল। তবে এখন ট্রেন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছে বলেই খবর।

এই মুহূর্তে

আরও পড়ুন