spot_img
Monday, 23 February, 2026
23 February
spot_img
Homeদক্ষিণবঙ্গRising Voice Foundation: রাইসিং ভয়েস ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পিছিয়ে পড়া তফসিলি মহিলাদের...

Rising Voice Foundation: রাইসিং ভয়েস ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পিছিয়ে পড়া তফসিলি মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার প্রশিক্ষণ শিবির

আই সি আর  এর অধিকর্তা সাক ওয়ার  এর নির্দেশে এই প্রশিক্ষণ পরিচালিত হয়‌।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.




অভিজিৎ হাজরা , হাওড়া:       ‌             

সম্প্রতি রাইসিং ভয়েস ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে আই সি এ আর  ন্যাশানাল ইনস্টিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উদ্যোগে ফেব্রুয়ারি মাসে ১৫ দিনের জন্য তফসিলি জাতির অন্তর্গত মহিলাদের নিয়ে একটি প্রশিক্ষণ এর আয়োজন করা হয়েছিল।‌ 

আরও পড়ুনঃ নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি চূড়ান্ত, মাঠে নেমে প্রচারের দিনক্ষণ ঘোষণা সেলিমের; সকালেই জনসংযোগে শ্যামপুকুরে কমরেডরা

মাকড়দহ,ডোমজুড়, হাওড়ায় ১৫ দিনের  এই প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল সমাজে পিছিয়ে পরা ও গার্হস্থ্য হিংসার কবলে থাকা মহিলাদের আর্থিকভাবে ও স্বনির্ভর ভাবে স্বাবলম্বী করা। জুট এর প্রশিক্ষণ দেওয়া হয় 20 জন মহিলা কে ।প্রশিক্ষণ টি ছিল মূলত হস্ত শিল্প কে কেন্দ্র করে যেখানে শেখানো হয়েছিল দৈনন্দিন জীবনের ব্যাবহার এর কিছু প্রয়োজনীয় জিনিস, গৃহসজ্জার নানান জিনিস ,মেয়েদের পাটের তৈরি অলংকার , স্বভাবতই যেগুলো পরিবেশ বান্ধব। আই সি আর  এর অধিকর্তা সাক ওয়ার  এর নির্দেশে এই প্রশিক্ষণ পরিচালিত হয়‌।

প্রশিক্ষণ চলাকালীন মেয়েরা তাদের জীবনের অপ্রকাশিত ইচ্ছা বা স্বনির্ভর হবার স্বপ্নের বুনন যেনো তাদের হাতের তৈরি শিল্পের মধ্যে দিয়ে প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ দোলের আগে শান্তিনিকেতনে নাশকতার ছক! প্রান্তিক স্টেশনের কাছে তৃণমূল নেতার দখলে থাকা হোটেল থেকে উদ্ধার তাজা-তাজা বোমা

বিজ্ঞানী সুজয় দাস ও কার্তিক সামন্ত তাদের মহা মুল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে পাট জাত শিল্পের ব্যবসার তথ্য জানান , ও মেয়েদের কে সমৃদ্ধ করেন।

রাইজিং ভয়েস ফাউন্ডেশন এর কর্ণধার  মৌমিতা দাস মেয়েদের আগত জীবনের শুভেচ্ছা জানিয়ে এই প্রোগ্রামে উপস্থিত প্রশিক্ষণার্থীদের শংসাপত্র প্রদান করে প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘোষণা করেন ‌।

এই মুহূর্তে

আরও পড়ুন