spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeউত্তরবঙ্গCoochbehar: নির্যাতিতা নাবালিকার বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে মেখলিগঞ্জ-এর তৃণমূল বিধায়ক

Coochbehar: নির্যাতিতা নাবালিকার বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে মেখলিগঞ্জ-এর তৃণমূল বিধায়ক

ঘটনাকে ঘিরে মেখলিগঞ্জে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোমেন দত্ত, কোচবিহারঃ

জামালদহ ধর্ষণকাণ্ডে নাবালিকার বাড়িতে গেলেন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী ৷ সেখানে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন ছাত্রী ও মহিলারা । মঙ্গলবার সকালে বিধায়ককে ঘিরে এই বিক্ষোভ দেখানো হয় । বিধায়কের কাছে অভিযুক্তের ফাঁসির দাবি জানান এলাকাবাসীরা ৷ আন্দোলকারীদের অভিযোগ, নাবালিকাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্তের শাস্তির বদলে তাকে বাঁচাতে চাইছে পুলিশ প্রশাসন । আর যাঁরা আন্দোলন করলেন তাঁদের গ্রেফতার করা হয়েছে ।

আরও পড়ুনঃ পারফরম্যান্সের আতশকাঁচ থেকে রেহাই মিলবে না কারও; এবার তৃণমূলের ‘সার্জিক্যাল স্ট্রাইক’! গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করছে I-Pac

এই ঘটনাকে ঘিরে মেখলিগঞ্জে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । যদিও বিক্ষোভ নিয়ে কিছু বলতে চাননি বিধায়ক পরেশ অধিকারী । তবে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় বলেন, “অভিযুক্ত যেখানে নিজে সাংবাদিকদের সামনে ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছে, সেখানে তার শাস্তির বদলে তাকে বাঁচাতে বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে । একজন শিক্ষককে থানায় এনে নির্যাতন করা হচ্ছে ।” কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, “ওটা বিক্ষোভ নয় । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির কথা তারা বলতে এসেছিল বিধায়ককে ।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অর্থাৎ 22 জানুয়ারি কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহে ঘটনাটি ঘটে ৷ নদীর ধারে কাঠ আনতে গিয়েছিল 11 বছরের বালিকা ৷ অভিযোগ, সে সময় প্রতিবেশী ষাটোর্ধ্ব বৃদ্ধ যৌন নির্যাতন করে ওই নাবালিকাকে । এমনকি ধারালো অস্ত্র দেখিয়ে হাত-মুখ চিপে ধরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । পাশের এক গৃহবধূর নজরে আসতে নাবালিকার উদ্ধার করে বাড়িতে দিয়ে আসেন তিনি ।

আরও পড়ুনঃ হানিট্র্যাপের আশঙ্কা, পাকিস্তানের মহিলার কাছে যেত সব তথ্য! গ্রেফতার গুপ্তচর

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা বাড়ির লোক জানতে পারে ৷ তবে তাঁদের দাবি, অভিযুক্তের হুমকিতে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে পারেননি নির্যাতিতার বাবা । পরবর্তীতে শনিবার থানায় অভিযোগ দায়ের করা হয় । এরপরই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালদহে পথ অবরোধ করেন এলাকাবাসীরা ।

অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের । অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় । ঢিলের আঘাতে জখম হন মেখলিগঞ্জের ওসি শাহবাজ খান । সেই ঘটনায় এক শিক্ষক-সহ ন’জনকে গ্রেফতার করে পুলিশ । ওই শিক্ষক আবার বিএলও । তিনি এসআইআর-এর কাজের মধ্যে যুক্ত রয়েছেন । তাঁকে গ্রেফতারের ফলে বিএলও-এর কাজ ব্যহত হচ্ছে । তাই এলাকাবাসীরা এদিন বিধায়কের কাছে অভিযুক্তের গ্রেফতারি ও শিক্ষক-সহ বাকি আন্দোলনকারীদের মুক্তির দাবি জানিয়েছেন ৷

এই মুহূর্তে

আরও পড়ুন