Monday, 23 March, 2026
23 March
Homeদক্ষিণবঙ্গMadhyamik Exam 2026: পরীক্ষার প্রথম দিনেই বিপত্তি; গাড়িতে প্রশ্নপত্র আর পুলিশ!

Madhyamik Exam 2026: পরীক্ষার প্রথম দিনেই বিপত্তি; গাড়িতে প্রশ্নপত্র আর পুলিশ!

বাসন্তী থানা থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র প্রাইভেট গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। সকাল থেকেই রাজ্য জুড়ে পরীক্ষাকেন্দ্রগুলোতে তোড়জোড়। সকালের দিকে পরীক্ষাকেন্দ্রগুলোকে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার তাড়া। আর সেই প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময়েই ভয়ঙ্কর দুর্ঘটনা বাসন্তী রাজ্য সড়কে।

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ধারাবাহিকতা ও জনকল্যাণমুখী প্রকল্পের জোরে চতুর্থবারের সম্ভাবনা

প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে এক মহিলা পুলিশ কর্মী-সহ দুই পুলিশ কর্মী হাসপাতালে ভর্তি।  মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষার প্রথম দিনেই বিপত্তি।পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ল প্রশ্নপত্র নিয়ে যাওয়ার গাড়ি।

এই ঘটনায় দুই পুলিশকর্মী সহ আহত বেশ কয়েকজন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী রাজ্য সড়কের আমঝাড়া বাজারের কাছে। জানা যাচ্ছে, বাসন্তী থানা থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র প্রাইভেট গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুনঃ জায়গায়-জায়গায় কাজে জট, ‘ধীরে চলো’ নীতি নিলেন নির্মলা; ‘মা-মাটি-মানুষ’ সরকারের জেদেই টাকা কম মিলল মেট্রোর অরেঞ্জ লাইনে

বাসন্তীর চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দির সেন্টারে যাওয়ার পথে একটি টোটকে পাশ দিতে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।

গাড়ির মধ্যেই আটকে পড়েন দুই পুলিশ কর্মী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ।তাদেরকে দ্রুত উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। মহিলা পুলিশকর্মীর আঘাত গুরুতর বলে জানা যাচ্ছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, “রাস্তা ঢাল ছিল। টোটোটা রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল। টোটোর গতিবেগও বেশি ছিল। পিছন থেকে গাড়ির পাশে চলে আসে টোটোটি। টোটোকে পাশ দিতে গিয়েই গাড়ি উল্টে যায়। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে যায়।”

এই মুহূর্তে

আরও পড়ুন