spot_img
Thursday, 19 February, 2026
19 February
spot_img
Homeদক্ষিণবঙ্গPanihati Bus Accident: দুই বাসের রেষারেষি; নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা সাইকেল-বাইক-অটোতে

Panihati Bus Accident: দুই বাসের রেষারেষি; নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা সাইকেল-বাইক-অটোতে

ভয়াবহ দুর্ঘটনার জেরে বিটি রোডে ব‍্যবহৃত হয় সাময়িক যানচলাচল ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের রেষারেষির জেরে বলি হতে হল ‘নিরীহ’ দুই সাইকেল আরোহীকে । এবার ঘটনাস্থল উত্তর 24 পরগনার পানিহাটি ৷ দুই বাসের রেষারেষিতে নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি একটি বাস ধাক্কা মারে বিটি রোডের ধারে পরপর দাঁড়িয়ে থাকা সাইকেল, অটো এবং বাইকে । তাতেই বাসের চাকার তলায় পিষ্ট হন দুই সাইকেল আরোহী । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের ।

আরও পড়ুনঃ ভারতীয় ব্যক্তিকে ‘বাবা’! দিনহাটা থেকে ফের গ্রেফতার অবৈধ বাংলাদেশি নাগরিক

বৃহস্পতিবার সকালের ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন । তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁরা । নিহত এবং আহতদের পরিচয় এখনও জানা সম্ভব হয়নি । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

ব‍্যারাকপুর কমিশনারেটের এক পদস্থ কর্তা বলেন, “নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে । ঘাতক বাসটিকে আটক করা হয়েছে । চালকের খোঁজ না-মিললেও তার সন্ধান পেতে তল্লাশি চালানো হচ্ছে । বাসের রেষারেষির জেরে এই দুর্ঘটনা কি না, তা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর স্পষ্ট হওয়া যাবে । তদন্ত চলছে ।”

স্থানীয় সূত্রে খবর, 78 নম্বর রুটের একটি বেসরকারি বাসের সঙ্গে এদিন দীর্ঘক্ষণ ধরে রেষারেষি চলছিল আরেকটি বেসরকারি বাসের । রেষারেষি করে আসার সময় হঠাৎই পানিহাটির ধানকল মোড়ের কাছে 78 নম্বর রুটের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বিটি রোডের ধারে অস্থায়ী ট্রাফিক বুথে । সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন অনেকেই । রাস্তার ধারে পরপর রাখা ছিল সাইকেল, বাইক এবং অটোও । সেই সমস্ত দু’চাকা ও তিন চাকার গাড়িতে ধাক্কা মারার পর রাস্তার ধারে দাঁড়িয়ে যায় ‘ঘাতক’ বাসটি ।

আরও পড়ুনঃ “পদপ্রান্তে রাখো সেবকে”; আজীবন রবীন্দ্রমগ্নতায় থেকেও বিশ্বভারতীর কোনো স্বীকৃতি বা সম্মান তাঁর জোটেনি

নিয়ন্ত্রণহীন ওই বাসের সজোরে ধাক্কায় চাকার তলায় পিষ্ট হয়ে বেঘোরে প্রাণ হারান দুই সাইকেল আরোহী । দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে বাসের সামনের নীচের দিকের অংশ দুমড়ে-মুচড়ে যায় । শুধু তাই নয়, ভেঙে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসের সামনের উইন্ডস্ক্রিনও । ক্ষতিগ্রস্ত হয়েছে বাইক, অটো এবং সাইকেলও ।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী মহেশ দাস বলেন, “রেষারেষির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে । আমার বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে । ভাগ‍্যক্রমে সেই সময় ছিলাম না । রাস্তার পাশে একটি গ‍্যারেজে কথা বলতে গিয়েছিলাম বাইকের মেরামত করাব বলে । ঘটনাস্থলে না-থাকায় ভাগ‍্যক্রমে বেঁচে গিয়েছে । তা না-হলে অঘটন ঘটতে পারত আমার সঙ্গেও ।”

এদিকে, ভয়াবহ দুর্ঘটনার জেরে বিটি রোডে ব‍্যবহৃত হয় সাময়িক যানচলাচল । পরে, খড়দা থানার পুলিশ গিয়ে পরিস্থিতির সামাল দেয় । ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থল থেকে ।

এই মুহূর্তে

আরও পড়ুন