শীত বিদায়ের পথে হাজির নিম্নচাপ। ফেব্রুয়ারীর শেষের দিকে এসে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে গোটা রাজ্যে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন আর তেমন শীতের আমেজ নেই। ভোরের দিকে হালকা শিরশিরানি হলেও বেলা বাড়তেই তা গায়েব। আবহাওয়ার যখন ঘন ঘন মুড সুইং চলছে, সেই সময় এল বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুনঃ ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি আবেদনপত্র; বেসরকারি চাকরি করলেও ঢুকছে বেকার ভাতা!
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের থাকা নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। যা রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায়। নতুন করে নিম্নচাপ তৈরি হবে এই এলাকায়। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকবে আরও একটি শক্তিশালী নিম্নচাপ।
সপ্তাহের শুরুতে রাজ্যের কয়েকটি অংশ ভিজতে পারে। সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। সোমবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারও একাধিক জেলা ভিজবে। বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনাতেও।
আরও পড়ুনঃ শিক্ষা-আন্দোলন থেকে জাতীয় রাজনীতি; সৃজনের লড়াই অব্যাহত
অবশ্য দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা আগামী দু-দিনে অন্তত দু ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হতে পারে সোম ও মঙ্গলবার। পাশাপাশি রয়েছে কুয়াশার সম্ভাবনা। অধিক কুয়াশা পড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশার সম্ভাবনা। উত্তরের জেলাগুলিতে শীতের আমেজ বর্তমান। আগামী সাত দিন একই রকম থাকবে আবহাওয়া।









