Saturday, 11 April, 2026
11 April
HomeকলকাতাYuvasathi Scheme: ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি আবেদনপত্র; বেসরকারি চাকরি করলেও ঢুকছে বেকার...

Yuvasathi Scheme: ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি আবেদনপত্র; বেসরকারি চাকরি করলেও ঢুকছে বেকার ভাতা!

যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পাখির চোখ বিধানসভা ভোট। ২৬ নির্বাচনের আগেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নাম বাংলার ‘যুবসাথী’ । সরকারি এই প্রকল্পে আবেদনের জন্য হিড়িক পড়ে গিয়েছে রাজ্যের বেকারদের। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি আবেদনপত্র জমা পড়ে গিয়েছে এই প্রকল্পে।

আরও পড়ুনঃ স্পাইস জেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যাবহারে নিষেধাজ্ঞা দিল তারেক সরকার

সরকারি চাকরি যারা করছেন কোনোভাবেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে যারা বেসরকারি সংস্থায় কর্মরত বা চুক্তিভিত্তিক কর্মী, তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন? সরকারি বিজ্ঞপ্তিতে কী বলা আছে?

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২১ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। আর আবেদনকারীকে বেকার হতে হবে। অর্থাৎ শুধুমাত্র বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্প। বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গেলে বেসরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুনঃ প্রশ্ন ক্রেতাদের মনের মধ্যে! ব্র্যান্ডেড ওষুধ বনাম জেনেরিক ওষুধ

তবে এখানে প্রশ্ন উঠছে অনেকের মনে। কারণ বেসরকারি চাকরির ক্ষেত্রে অনেক ভাগ রয়েছে। অনুমোদিত সংস্থার কর্মীরা প্রভিডেন্ট ফান্ড-সহ যাবতীয় সুযোগ সুবিধা পেলেও অসংগঠিত কর্মীদের ক্ষেত্রে তা নয়। তাঁরা প্রতিদিনের হিসেবে টাকা পান। অধিকাংশ নগদে মজুরি পেয়ে থাকেন। অন্যান্য সুযোগ-সুবিধাও মেলে না। তাঁরা কি এই প্রকল্পে আবেদন করতে পারেন? নিয়ম তা স্পষ্ট নয়।

সরকার জানিয়েছে, রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তুলতেই ‘যুবসাথী’ নামে নতুন জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সাম্প্রতিক রাজ্য বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায়, যোগ্য প্রার্থীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত। আগামী ১ এপ্রিল থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই মুহূর্তে

আরও পড়ুন