spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
HomeদেশUttarakhand Train Accident: বছরের শেষে ফের ট্রেন দুর্ঘটনা; জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভিতর...

Uttarakhand Train Accident: বছরের শেষে ফের ট্রেন দুর্ঘটনা; জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভিতর দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

ধাক্কা এতটাই জোরালো ছিল যে একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বছরের শেষে ফের ট্রেন দুর্ঘটনা। উত্তরাখণ্ডের চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পের কাজের জন্য শ্রমিক ও আধিকারিকদের বহনকারী একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় সরঞ্জামবোঝাই একটি মালবাহী ট্রেন। মঙ্গলবার রাতে বিষ্ণুগড়–পিপলকোটি হাইড্রো প্রকল্পের টানেলের ভেতরেই ঘটে এই দুর্ঘটনা। এতে আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন।

আরও পড়ুনঃ জামাত-ইউনুসকে চাপে ফেলল নয়া দিল্লি! খালেদার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন জয়শংকর

চামোলি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গতকাল রাতে পিপলকোটি টানেলের ভিতরে ১০৯ জনকে নিয়ে যাওয়া লোকো ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে একটি পণ্যবাহী ট্রেনের। ধাক্কা এতটাই জোরালো ছিল যে একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন প্রকল্প কর্মী ও স্থানীয় প্রশাসন।

আহত ৬০ জনকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জেলা শাসক গৌরব কুমার জানান, সকল আহতেরই চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে গোপেশ্বর জেলা হাসপাতালে।

আরও পড়ুনঃ বাংলাদেশি বই-বিক্রিকে কেন্দ্র করে শ্যামনগর বইমেলায় উত্তেজনা

বিষ্ণুগড়–পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পেরই অংশ এই দীর্ঘ টানেল। প্রকল্পর কাজকর্মে প্রয়োজনীয় কর্মী, আধিকারিক, সরঞ্জাম ও মালপত্র পরিবহনের জন্য নিয়মিতভাবেই এই টানেল দিয়ে ট্রেন চলাচল করে। মঙ্গলবার সেই যাত্রাপথেই ঘটে গেল ভয়াবহ সংঘর্ষ।

প্রশাসন সূত্রে জানা যায়, অলকানন্দা নদীর উপর নির্মীয়মাণ এই হাইড্রো প্রকল্পটির উৎপাদন ক্ষমতা ৪৪৪ মেগাওয়াট। চারটি টারবাইনের মাধ্যমে প্রতি টারবাইনে ১১১ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। আগামী বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা করা হলেও এই দুর্ঘটনা প্রকল্পের কাজের গতি সাময়িকভাবে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা।

টানেলের ভিতরে কীভাবে দুটি ট্রেন একই লাইনে এসে পড়ল, তা খতিয়ে দেখছে প্রশাসন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন