spot_img
Monday, 2 March, 2026
2 March
spot_img
HomeখেলাVirat Kohli: রাঁচিতে বিরাট শাসন! বিরাট রাজার ঝোড়ো সেঞ্চুরিতে ইনিংস শেষে চালকের...

Virat Kohli: রাঁচিতে বিরাট শাসন! বিরাট রাজার ঝোড়ো সেঞ্চুরিতে ইনিংস শেষে চালকের আসনে ভারত

কিং কোহলি আছেন সিংহাসনেই! হাউসফুল রাঁচির গ্যালারির সামনে রবি-দুপুরটা জমিয়ে দিলেন বিরাট কোহলি

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দক্ষিণ আফ্রিকার সঙ্গে পর পর দুই টেস্টে হারের পর এবার মরিয়া ভারত (Virat Kohli)। একদিনের সিরিজের প্রথম ম্যাচে ঝোড়ো ফের আক্রমণাত্মক ভারতীয় দল। সঙ্গে বিরাট কোহলির ৫২তম সেঞ্চুরিতে আপাতত চালকের আসনে ভারত। রবিবার দুপুরে রাঁচিতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন যশস্বী জয়সয়াল। মাত্র ১৬ বলে ১৮ রান করে তিনি দ্রুতগতির সূচনা দিলেও কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে নন্দ্রে বার্গারের শিকার হন তিনি।

আরও পড়ুনঃ এসআইআর নিয়ে বড় খবর! খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল

এরপর ব্যাট হাতে আসেন অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই ব্যাটে ধরা পড়ে আত্মবিশ্বাস। কভারের ওপর দিয়ে দুরন্ত ড্রাইভ, শর্ট বলকে পুল করে বাউন্ডারি রোহিতের ব্যাট যেন কথা বলছিল। ৫১ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি ভারতের স্কোর দ্রুত বাড়িয়ে দেন। তবে মারকো জানসেনের ইন-সুইংগারে তিনি এলবিডব্লিউ হয়ে ফিরে যান।

কিন্তু ভারতীয় ইনিংসের আসল গল্প শুরু হয়েছিল তৃতীয় উইকেটে ক্রিজে প্রবেশ করেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বোলারদের নিখুঁত শৃঙ্খলার সামনে হয়তো অন্য ব্যাটসম্যানরা সমস্যায় পড়তে পারত। কিন্তু আজ অন্য মেজাজে ছিলেন বিরাট। প্রথম থেকেই টাইমিং নিখুঁত, ফুটওয়ার্ক ধারালো, শট সিলেকশন এক কথায় অসাধারণ।

কোহলি তার স্বভাবসিদ্ধ শৈলীতে ইনিংস গড়তে শুরু করেন গ্যাপে বল পাঠিয়ে সিঙ্গল-ডাবল, ভুল বল পেলেই চার কিংবা ছক্কা। দক্ষিণ আফ্রিকার বোলারদের চাপ না নিয়ে বরং নিজের পরিকল্পনায় খেলা চালিয়ে যান। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৫২তম সেঞ্চুরি করতে তিনি মাত্র ১০৪ বল নেন।

এই সেঞ্চুরি আরও একবার প্রমাণ করল—বড় মঞ্চে, বড় প্রতিপক্ষের সামনে, চাপের ম্যাচে এখনও ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য নাম বিরাট কোহলি। তার ১৩৫ রানের অবিশ্বাস্য ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি এবং ৭টি দুরন্ত ছক্কা। কোহলি আউট হন নন্দ্রে বার্গারের বাউন্সারে রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে, কিন্তু তার আগেই ভারতকে নিয়ে গেছেন এক শক্তিশালী অবস্থানে।

আরও পড়ুনঃ তৈরি হচ্ছে নতুন সামরিক ঘাঁটি! শিলিগুড়ি নিয়ে সর্বস্তরে আলোচনা

রুতুরাজ গায়কোয়াড় আজ ব্যর্থ ১৪ বলে মাত্র ৮ রান করে তিনি ফিরে যান। ওয়াশিংটন সুন্দরও বড় রান করতে পারেননি ১৯ বলে মাত্র ১৩ রান। তবে একপ্রান্তে স্থির ছিলেন কেএল রাহুল। তিনি শুরুতে ধীরে খেললেও পরে ইনিংসকে গতি দেন। ৫৬ বলে ৬০ রানের কার্যকর ইনিংস ভারতকে বড় স্কোরের দিকে ঠেলে দেয়। শেষদিকে ঝড় তোলেন রবীন্দ্র জাডেজা। মাত্র ২০ বলে ৩২ রানের দ্রুত ইনিংস খেলেন তিনি, যাতে ছিল দারুণ শটের প্রদর্শনী। তার এই ঝোড়ো ব্যাটিং ভারতের স্কোরকে আরও শক্তপোক্ত করে। ব্যাটিং শেষে দক্ষিণ আফ্রিকাকে ৩৫০ রানের লক্ষমাত্রা দিয়েছে ভারত।

পুরো ম্যাচের পারফরম্যান্স বলছে—ভারত আজ ব্যাট হাতে আধিপত্য দেখিয়েছে। কোহলির দুরন্ত সেঞ্চুরি, রোহিতের আগ্রাসী সূচনা এবং রাহুলের স্থিরতা মিলিয়ে ভারত এখন একদিনের সিরিজের প্রথম ম্যাচে স্পষ্টভাবেই চালকের আসনে। এখন দেখার অপেক্ষা—এই বিশাল রানের চাপ দক্ষিণ আফ্রিকা কীভাবে সামাল দেয়।

এই মুহূর্তে

আরও পড়ুন