spot_img
Monday, 9 March, 2026
9 March
spot_img
HomeকলকাতাKolkata: "আগে ভোটার, পরে ভোট" কলকাতার ২৬ নং ওয়ার্ডে CPI(M)-এর গর্জন

Kolkata: “আগে ভোটার, পরে ভোট” কলকাতার ২৬ নং ওয়ার্ডে CPI(M)-এর গর্জন

মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান বক্তারা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আগে ভোটার, পরে ভোট

৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন রেখে ভোট ঘোষণা করা চলবে না।

আরও পড়ুনঃ ঘুচে গেল ‘অপয়া’ অপবাদ, বিশ্বকাপ জয় ভারতের

নির্বাচন কমিশনের অবৈধভাবে আরোপিত লজিক্যাল ডিসক্রিপেন্সির খপ্পরে রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন রয়েছে। আগে এই সমস্ত ভোটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, তবে ভোট ঘোষণা করা যাবে।

শুনানির নামে মানুষকে হয়রানি করে কাজকর্ম ফেলে লাইনে দাঁড় করিয়েছে কমিশন। সবরকম তথ্য শুনানির সময় জমা দেওয়া সত্ত্বেও এই হয়রানি। মানুষ Under adjudication এর চক্করে আতঙ্কিত হচ্ছেন।

আরও পড়ুনঃ ‘খেলা হবে’ ৯ লিখলেন ‘খেলা শেষ’! কৌশল বদলাচ্ছে তৃণমূল?

এর বিরুদ্ধেই গতকালের এই পথসভা শ্যামপুকুর বিধানসভার ২৬ নং ওয়ার্ডে, ছাতুবাবু বাজার অঞ্চলে। বক্তব্য রাখেন তাপস প্রামাণিক, অসিত রায়, রাজীব মিত্র এবং অরূপ অধিকারী।

মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান বক্তারা।

তিনদিনের সফরে রবিবার রাতে কলকাতায় পৌঁছেছে নির্বাচন কমিশনার। সোম ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখার কথা।

এই মুহূর্তে

আরও পড়ুন