ভোটের আর মাত্র কটা দিন বাকি। বেজে গিয়েছে দামামা। এসে গিয়েচে নির্ঘণ্ট। এবার ইদের দিনেও সরগরম রাজ্য-রাজনীতি। আজ যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় প্রার্থীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন। ঈদের নামাজ স্থলে গেলেন, ঠিক সেই সময় ময়দানে দেখা গেল শুভেন্দু অধিকারীকেও। কালীঘাট মন্দিরে পুজো দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। পদ্মফুলের অন্য প্রার্থীদেরও মন্দিরে যাওয়ার সূচি রয়েছে। একইভাবে সিপিআইএম-সহ বামপন্থী প্রার্থীরাও থাকছেন পথে। সূচি অন্তত সেই কথাই বলছে।
ঈদের সকালেই জোরদার জনসংযোগে ভবানীপুরের প্রার্থী। সঙ্গে পতাকা নিয়ে গেরুয়া শিবিরের প্রচুর কর্মী সমর্থক। কালীঘাটে পুজোর পর প্রচারে নামবেন শুভেন্দু। কিছু সময়ের মধ্যে রেড রোডে চলে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রেড রোডে এসেই ফের একবার এসআইআর নিয়েও সুর চড়ালেন মমতা। সাফ বললেন, “এসআইআরে অনেকের নাম কাটা হয়েছে। পরিবারের সদস্য হিসাবে আপানদের জন্য লড়ব।” ভোট ঘোষণার আগের দিন ব্রিগেডে সভা করেছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর ভোটের আগে এ রাজ্যে অন্তত ১৪টি জনসভা ও রোড শো করবেন। বাদ যাচ্ছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। গত ১ মার্চ মথুরাপুরে সভা করে তিনি প্রচারের সুর বেঁধে দিয়েছিলেন। ভোট মেটা পর্যন্ত তিনি আরও ৮টি বড় কর্মসূচিতে যোগ দিতে পারেন।
আরও পড়ুনঃ ইরান চালাচ্ছে কে! নিহত বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি
ভোট নিয়ে বিজেপির মণ্ডল সভাপতিদের মিটিং চলাকালীনই দলীয় কর্মীদের মধ্যে বচসা, তারপর হাতাহাতি, মারপিট। তাতে গুরুতর আহত হয়েছে দু’জন। প্রার্থীদের তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই শাসক হোক কিংবা বিরোধী- সব দলেই দেখা যাচ্ছে প্রার্থীদের ঘিরে তুমুল অসন্তোষ। দিকে দিকে বিক্ষোভ চলছে বিজেপির কর্মীদের, শুক্রবার কলকাতায় সল্টলেকের দলীয় দফতরে তুমুল বিক্ষোভ দেখান তাঁদের একাংশ।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর বিপুল মোতায়েনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। ইতিমধ্যেই ৪৮০ কোম্পানি পাঠানোর নির্দেশ ছিল, রাজ্যে এবার তার সঙ্গে যোগ হচ্ছে আরও ১৯২০ কোম্পানি বাহিনী। প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘বিবেচনাধীন’ ছিল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে বর্তমানে সেই জট কাটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২৭ লক্ষ ২৩ হাজার নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। সব ঠিক থাকলে আগামী সোমবার’সাপ্লিমেন্টারি’’ লিস্ট প্রকাশ হতে পারে। কমিশন সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতেই এই ট্রাইব্যুনালগুলি গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালগুলি মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনবে।



