spot_img
Thursday, 12 March, 2026
12 March
spot_img
HomeকলকাতাKMC: চোর পালালে বুদ্ধি আসে! কলকাতায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের চিন্তা

KMC: চোর পালালে বুদ্ধি আসে! কলকাতায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের চিন্তা

সূত্রে খবর, ১০ ও ১২ নম্বর বরোতে বেঙ্গল গ্যাস সাপ্লাই কর্পোরেশনকে এলপিজি পাইপ লাইন পাতার অনুমতি দিয়েছে কলকাতা পুরনিগম ৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বাণিজ্যিক, ঘরোয়া ও অটো এলপিজি-র দাম বৃদ্ধির সঙ্গে-সঙ্গে, সরবরাহে ঘাটতি থাকায় পরিষেবাও প্রায় নেই বললেই চলে ৷ এই সংকটজনক পরিস্থিতিতে, এবার কলকাতা শহরে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস বা এলপিজি সরবরাহের প্রস্তাব উঠল কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশনে ৷ সেখানেই পরিকল্পনার অভাবের অভিযোগ তুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷

আরও পড়ুনঃ পরিস্থিতি আয়ত্তেই! আর্জি অপচয় বন্ধের, গ্যাস বুকিংয়ের আড়াই দিনের মধ্যে সিলিন্ডার মিলবে

এসআইআর-এর মতো সাধারণ মানুষকে যাতে গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে না-হয়, সেই ব্যবস্থা করার দাবি জানালেন তিনি ৷

বুধবার ফিরহাদ হাকিম বলেন, “এসআইআর করে দেশবাসীকে লাইনে দাঁড় করিয়েছেন ৷ আবার যাতে গ্যাসের লাইনে দাঁড়াতে না-হয়, এই সংকট মেটানোর দায় নিতে হবে কেন্দ্রকে ৷ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে ৷” অন্যদিকে, এদিন কলকাতা পুরনিগমের অধিবেশনে উঠে এল ইরান-ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ ৷ সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে ৷ এই সংকটের পরিস্থিতিতে এবার বাড়ি-বাড়ি পানীয় জলের মতো, পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ দেওয়ার দাবি তুললেন তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত ৷

আরও পড়ুনঃ গ্রামবাংলায় বহুল পুজিতা, এই কলসেই থাকেন ৩৩ কোটি দেব-দেবী

এদিন কলকাতা কর্পোরেশন মাসিক অধিবেশনে তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত প্রস্তাব উত্থাপন করে বলেন, “কলকাতা কর্পোরেশনের বেশ কিছু অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সাপ্লাই করার ব্যবস্থা আছে ৷ এই কাজে উদ্যোগ নিয়েছিল বেঙ্গল গ্যাস সাপ্লাই কর্পোরেশন ৷ রাজপুর-সোনারপুর, মধ্যমগ্রাম, বারাসত এলাকায় এমন গ্যাসের সংযোগ দেওয়া হবে ৷ কম খরচে এই পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা কলকাতা জুড়ে চালু করা হোক ৷

কর্পোরেশন সূত্রে খবর, ১০ ও ১২ নম্বর বরোতে বেঙ্গল গ্যাস সাপ্লাই কর্পোরেশনকে এলপিজি পাইপ লাইন পাতার অনুমতি দিয়েছে কলকাতা পুরনিগম ৷ বাচ্চাদের মিড-ডে মিল, মা-ক্যান্টিন দুই গুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যাপক প্রভাব পড়েছে ৷

এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “গ্যাসের প্রচণ্ড সংকট ৷ সিলিন্ডার সাপ্লাই তো সংকটে আছেই ৷ গ্যাস পাচ্ছি না ৷ দামও বেড়েছে ৷ মানুষ খুব সমস্যায় আছেন ৷ মা-ক্যান্টিন বা মিড-ডে মিলের গ্যাস পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে ৷ সরাসরি আমাদের কিছু করার নেই ৷ তবে, অধিবেশনে আমাদের এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাউন্সিলররা ৷ বেঙ্গল গ্যাস কোম্পানিকে ভূ-গর্ভস্থ পাইপ লাইন করার কিছু জায়গায় অনুমতি দেওয়া হয়েছে ৷ তাঁরা কোথা থেকে গ্যাস আনবে, আনতে পারবে কি না, ডোমেস্টিক সাপ্লাই করতে পারবে কি না, এটা তাদের ব্যাপার ৷

এই মুহূর্তে

আরও পড়ুন