spot_img
Thursday, 19 March, 2026
19 March
HomeকলকাতাWB Election: ৪ঠা মে স্বস্তির নিঃশ্বাস ফেলবে কে? দেখে নিন এখানে

WB Election: ৪ঠা মে স্বস্তির নিঃশ্বাস ফেলবে কে? দেখে নিন এখানে

কত আসন থাকবে কোন পার্টির? ভোটের ফলাফল ৪ মের দিন স্বস্তির নিঃশ্বাস ফেলবে কে?

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২০২৬ পশ্চিমবঙ্গ ভোটের রণদামামা বেজে গিয়েছে। দুই দফার এই ভোট পর্ব আগামী ২৩ ও ২৯ এপ্রিল। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম দলগুলি তাদের প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে দিয়েছে। অন্যদিকে, রাজ্য জুড়ে জল্পনার পারদ চড়ছে। ট্রেনে, বাসে, কিম্বা চায়ের ঠেকে মাঝে মাঝেই উঠছে, ভোট-আলোচনা। কত আসন থাকবে কোন পার্টির? ভোটের ফলাফল ৪ মের দিন স্বস্তির নিঃশ্বাস ফেলবে কে? এমনই সমস্ত নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলার নানান প্রান্তে। এরই মাঝে উঠে এসেছে আইএএনএস-ম্যাট্রিজের সমীক্ষা। কী আভাস দিচ্ছে, এই জনমত সমীক্ষা?

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের নির্বাচনটা এবার আম হতে চলেছে! না না হিন্দি বা বাংলার আম নয়; AAM, অর্থাৎ Ab Ayega Maza!

তৃণমূলের জন্য কোন আভাস?

আইএএনএস-ম্যাট্রিজের সমীক্ষা বলছে, ২০২৬ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে ২৯৪ আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে ১৫৫ থেকে ১৭০ টি আসন যেতে পারে। এর আগে, ২০২১ সালের ভোটে তৃণমূলের ঝুলিতে ২১৫ টি আসন ছিল। ফলত, সেই জায়গা থেকে বেশ কিছুটা ভোট অঙ্ক কমে যাওয়ার আভাস দিয়েছে এই জনমত সমীক্ষা। যদিও এখনও ভোট আসতে বাকি ১ মাসেরও বেশি সময়। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হুঙ্কারের সুরে ভবানীপুর কেন্দ্র নিয়ে জানিয়ে দিয়েছেন, গতবারের থেকেও তিনি বেশি ভোটে জিতবেন। এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ এককালে তাঁরই প্রাক্তন সৈনিক তথা বর্তমানে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী।

বিজেপির জন্য কোন আভাস?

এদিকে, শুভেন্দু অধিকারীদের দল বিজেপিকে নিয়েও রয়েছে আইএএনএস-ম্যাট্রিজের জনমত সমীক্ষা। সেখানে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০২৬ বিধানসভা ভোটে জিততে পারে ১০০ থেকে ১১৫ টি আসন। এর আগে ২০২১ সালের ভোটে বিজেপির দখলে ছিল ৭৭ টি আসন। সেই বছর বিজেপির তুুমুল প্রচারাভিজানের পরও শেষমেশ ১০০ও পার করতে পারেনি গেরুয়া শিবির। তবে ২০২৬ সালের ভোটে বাংলায় বিজেপি কোন ছকে এগোয়, সেদিকে তাকিয়ে জাতীয় রাজনীতিও।

আরও পড়ুনঃ লড়াই করল মীনাক্ষী, আর বিজেপিতে যোগ দিচ্ছেন তিলোত্তমার মা

ভোট শেয়ারে কি হাড্ডাহাড্ডি লড়াই?

আইএএনএস-ম্যাট্রিজের জনমত সমীক্ষা বলছে, তৃণমূলের ভোট শেয়ার ৪৩ থেকে ৪৫ শতাংশ থাকতে পারে। সেখানে বিজেপির জোট এনডিএ ৪১ থেকে ৪৩ শতাংশ ভোট শেয়ার পেতে পারে।

২০১১ সালে বামেদের দাপুটে শাসনকাল শেষ করে ঐতিহাসিক জয় সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে তৃণমূল প্রথমবার আসে ক্ষমতায়। এরপর থেকে রাজ্যের ভোটে সেভাবে বেগ পেতে দেখা যায়নি তৃণমূলকে। ধীরে ধীরে ২০২১ ভোটের আগে রাজ্যে বিজেপির উত্থান অনেকেরই নজর কাড়ে। সেবারের ভোটে বিজেপি বিপুল জয় লাভ না করলেও, বিধানসভায় প্রধান বিরোধীর আসনে বসেন শুভেন্দু অধিকারীরা। এরপর ২০২৬ বিধানসভা ভোট। বাংলার শাসনের মসনদে এবার কোন পরিসংখ্যান উঠে আসবে, তার অপেক্ষা। শুরু হয়েছে ভোটের কাউন্ডডাউন।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন