Sunday, 22 March, 2026
22 March
HomeকলকাতাSIR: আগামীকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নবান্ন

SIR: আগামীকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নবান্ন

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন । আগামীকাল সোমবার বিকেলে এই অতিরিক্ত তালিকা বা প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে। তারপর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে প্রতিটি জেলার জেলাশাসককে চিঠি পাঠিয়ে সতর্ক করল নবান্ন ।

আরও পড়ুনঃ ভবানীপুরে তুমুল উত্তেজনা! ভবানীপুর থানার সামনে বিক্ষোভ

শনিবার রাতে জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর জানিয়েছে, আগামীকাল  ২৩ মার্চ সন্ধ্যায় প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে । এই পরিস্থিতিতে কড়া সতর্কতা অবলম্বন করতে হবে। ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে যা যা দরকার তা করতে হবে । আর সে কথা মাথায় রেখে এখন থেকেই সমস্ত প্রস্তুতি সেরে রাখতে হবে । শুধু এই তালিকা প্রকাশ নয়, সামগ্রিকভাবে নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করার কথাও বলেছে নবান্ন ।

অন্যদিকে, রাজ্যজুড়ে ভোটের নানা কজে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রবিবার দুপুরে বৈঠকে বসছে কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা চূড়ান্ত করা নিয়ে অলোচনা হবে বৈঠকে । দুপুর ২টো নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বৈঠকটি হবে । ‘জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট কমিটি’-র এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক এনকে মিশ্র। পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারাও। এছাড়াও থাকবেন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (লিগ্যাল) আনন্দ কুমার, সিআরপিএফের আইজি সলভ মাথুর এবং ট্রাফিক বিভাগের আইজি গৌরব শর্মা।

আরও পড়ুনঃ “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রাষ্ট্রপতি শাসন চান”, জানালেন বিকাশ

সূত্র মারফত জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কোন জেলায় মোতায়েন হবে তার খুঁটিনাটি নিয়েই হবে আলোচনা। ভোটের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি নজরদারি নিশ্চিত করাই এই বৈঠকের লক্ষ্য । নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় রক্ষা, রুটমার্চ, এবং বুথভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা নির্ধারণ নিয়ে কথা হবে এই বৈঠকে। সবমিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, ততই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কড়া মনোভাব দেখাচ্ছে নির্বাচন কমিশন। আর এবার সতর্কতা অবলম্বন করল রাজ্য প্রশাসনও ।

এই মুহূর্তে

আরও পড়ুন