spot_img
Saturday, 28 February, 2026
28 February
spot_img
HomeকলকাতাKolkata: কলকাতা শহরের আইন মহলে চাঞ্চল্য; বামপন্থী আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলার!...

Kolkata: কলকাতা শহরের আইন মহলে চাঞ্চল্য; বামপন্থী আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মহিলার! তদন্তে হেয়ার স্ট্রিট থানা

আইনজীবী মহলে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

একটি শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে শহরের আইন মহলে চাঞ্চল্য ছড়াল । বৃহস্পতিবার মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন এক মহিলা আইনজীবী।

আরও পড়ুনঃ UIDAI-র সঙ্গে বড় উদ্যোগে ঘোরাঘুরি শেষ; Google Map-ই খোঁজ মিলবে নিকটবর্তী ‘আধার’ কেন্দ্রের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আইনজীবী নাকি অভিযোগকারী ওই মহিলা আইনজীবীকে একাধিকবার কটুক্তি করেন এবং বিভিন্ন সময় কু-ইঙ্গিতপূর্ণ আচরণ করেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, এই আচরণে মানসিকভাবে অপমানিত ও বিব্রত বোধ করেন ওই মহিলা আইনজীবী। এরপরই তিনি স্থানীয় থানায় লিখিতভাবে অভিযোগ জানান। তবে ঠিক কোথায় এবং কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে সব তথ্য সামনে আনছে না বলেই জানা গিয়েছে।

ঘটনাটি জানান ইন্দিরা মুখোপাধ্যায়, যিনি বর্তমানে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)৷ তিনি বলেন, “ফিরদৌস সামীম নামে এক আইনজীবীর বিরুদ্ধে অন্য এক মহিলা আইনজীবী শ্লীলতাহানির অভিযোগ করেছেন। এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।” অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ BiG BreakinG, ইডেনে বিশ্বকাপের রাতে স্পেশাল মেট্রো

পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, গত অগস্ট মাসে অভিযোগকারী ওই মহিলা আইনজীবী কোর্টপাড়ায় অভিযুক্ত আইনজীবীর চেম্বারে যোগ দেন। এরপর থেকেই বিভিন্নভাবে তাঁকে হেনস্তা করেন অভিযুক্ত আইনজীবী ফিরদৌস সামীম। সিনিয়র হিসাবে মহিলার ব্যক্তিগত জীবন সম্পর্কেও তাঁর জানার অধিকার রয়েছে বলে দাবি করেন ফিরদৌস। অনেক রাত পর্যন্ত মহিলাকে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিয়ো কল করে হেনস্তা করতেন বলে অভিযোগ।

হেয়ার স্ট্রিট থানার তরফে অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। অভিযোগকারী ও অভিযুক্ত— উভয় পক্ষের বক্তব্য নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। প্রয়োজনে আদালতের সিসিটিভি ফুটেজ বা সংশ্লিষ্ট এলাকার নজরদারি ফুটেজও খতিয়ে দেখা হতে পারে। আইনজীবী মহলে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত সত্য উদঘাটনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পুলিশ জানিয়েছে, প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ পদক্ষেপ করা হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন