spot_img
Wednesday, 4 March, 2026
4 March
spot_img
Homeউত্তরবঙ্গJalpaiguri: মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ; জলপাইগুড়িতে গ্রেফতার বিজেপি কর্মী

Jalpaiguri: মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ; জলপাইগুড়িতে গ্রেফতার বিজেপি কর্মী

পালানোর চেষ্টা করছিলেন অভিযুক্ত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার করা হল এক বিজেপি কর্মীকে। ঘটনাটি জলপাইগুড়ির। বিজেপি কার্যালয়ে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। যদিও বিজেপির দাবি, ধৃত ব্যক্তি তাদের দলের সঙ্গে যুক্ত নন। ধৃত ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হবে।

আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু ভারতীয়, জানাল কেন্দ্র

অভিযোগ, গতকাল রাতে মানসিক ভারসাম্যহীন ওই মহিলাকে বিজেপি কার্যালয়ে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। সেখানে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

অভিযুক্ত বিজেপি কর্মীকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। মঙ্গলবার দুপুরে ধর্ষণের অভিযোগ দায়ের হয় থানায়। তারপরই কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ দোলের এমন হবে কেউ ভাবেনি, দুধ পুকুরে হাড়হিম ঘটনা

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, “গতকাল রাতে বিজেপির কার্যালয়ে ওই মহিলাকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত। তখন মহিলা চিৎকার করেন। আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসেন। বিজেপি নেতারা বড় বড় কথা বলেন। আর তাঁদের দলের কর্মীই কার্যালয়ে নিয়ে গিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করছেন।” স্থানীয় এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “মানসিক ভারসাম্যহীন মহিলাকে রাস্তা থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করছেন। তারপর পালানোর চেষ্টা করছিলেন অভিযুক্ত। আমরা তাঁর কঠোর শাস্তি চাই। না হলে এলাকার অন্য কোনও মহিলার সঙ্গেও এমন কাজ অভিযুক্ত করতে পারেন।” নির্যাতিতা মহিলা ঠিকমতো কিছুই বলতে পারছেন না। শুধু বললেন, তাঁর বাড়ি শিলিগুড়িতে। 

অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি জেলা কমিটির সদস্য চন্দন বর্মণ বলেন, “রাত ১২টার সময় ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রাত ১২টায় বিজেপির পার্টি অফিস খোলা থাকে না। বিজেপিকে বদনাম করার জন্য এই চক্রান্ত। পরিকল্পিতভাবে তৃণমূল এটা করেছে। আর যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপির কেউ নন।”

এই মুহূর্তে

আরও পড়ুন