২৬ এপ্রিল থেকে আগামী ৪ মে পর্যন্ত হাওড়া দিঘা স্পেশ্যাল এবং পাঁশকুড়া দিঘা স্পেশ্যাল- এই দুটি ইএমইউ ট্রেনে বগির অভাব এবং অপারেশনাল সমস্যার কারণে বন্ধ রাখা হচ্ছে।
হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া-সহ এই পাঁচ জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভবনা। পড়তে পারে বাজ। হাওয়া বইতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।
‘এবার শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয়, যে ভাষা ওরা জানে সেই ভাষাতেই ওদের জবাব দিতে হবে। এখন সময় এসেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুর্নদখল করার।’ এক্স হ্যান্ডেলে এ ভাষাতেই গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃষ্টি নামতেই শিকেয় উঠল বিমান পরিষেবা। ঝড়-বৃষ্টির কারণে সময় পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরের একাধিক পূর্বনির্ধারিত বিমানের। এছাড়াও, মাঝ আকাশে ‘আটকা পড়ল’ ছয়টি বিমান।
রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকছে ৫ জেলায়। তালিকায় উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি তো হবেই, সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাসও বইতে পারে।