Monday, 6 April, 2026
6 April
HomeদেশLPG: বড় ঘোষণা; এখান থেকে আর LPG Cylinder কিনতে পারবেন না!

LPG: বড় ঘোষণা; এখান থেকে আর LPG Cylinder কিনতে পারবেন না!

অবৈধভাবে এলপিজি বিক্রি, মজুত করা এবং ব্ল্য়াক মার্কেটিং না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

যুদ্ধ থামার নাম নেই। বাড়ছে জ্বালানি সঙ্কট। বিশেষ করে এলপিজি সিলিন্ডারের সঙ্কট তীব্র হচ্ছে। কেন্দ্রের তরফে পর্যাপ্ত জোগানের ব্যবস্থা করা হলেও, কালোবাজারি ও অবৈধভাবে সিলিন্ডার মজুত করার কারণে অনেককেই দ্বিগুণ, তিনগুণ দাম দিয়ে এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত ঘোষণা। এবার থেকে আর গো়ডাউন থেকে সরাসরি এলপিজি সিলিন্ডার কেনা যাবে না। যদি কেউ গোডাউন থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

আরও পড়ুনঃ মোদীর নামে মন্দির; কোচবিহারে Ready ‘মোদী ধাম’

দিল্লির অয়েল মার্কেটিং কোম্পানিগুলি সমস্ত ডিস্ট্রিবিউটরদের নির্দেশ দিয়েছে যে এবার থেকে স্টোরেজ পয়েন্ট থেকে কোনও ধরনের এলপিজি সিলিন্ডার বিক্রি করা বেআইনি। যাতে অবৈধভাবে এলপিজি বিক্রি, মজুত করা এবং ব্ল্য়াক মার্কেটিং না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত। গ্রাহকদের বুকিং সিস্টেমের মাধ্যমে গ্যাসের ডেলিভারি নিতে বলা হয়েছে।

বাসিন্দাদেরও সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কোনওভাবে গোডাউনে গিয়ে সিলিন্ডার সংগ্রহ করা যাবে না। এলপিজি বুক করলে, নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি বাড়িতেই সিলিন্ডার ডেলিভারি করা হবে।

আরও পড়ুনঃ এক শতাব্দীর মহাকাব্য! পদ্মশ্রী কিংবদন্তি আলোকস্তম্ভ ডাঃ মণি ছেত্রীর জীবনাবসান; বয়স হয়েছিল ১০৬

গৃহস্থ ও বাণিজ্যিক সংস্থাগুলির সুবিধার জন্য ছোট পাঁচ কেজির এলপিজি সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হয়েছে। বৈধ আইডি ব্যবহার করে গ্যাস এজেন্সি থেকে এই এলপিজি সিলিন্ডার কেনা যাবে। এর জন্য কোনও অ্যাড্রেস প্রুফ লাগবে না। এতে পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুবিধা হবে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, দিল্লিতে এলপিজির সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বুকিংয়ের সাড়ে চার দিনের মধ্যেই গ্যাস ডেলিভারি হয়ে যাচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন