Thursday, 16 July, 2026
16 July
Homeদক্ষিণবঙ্গDurgapur: দুর্গাপুরে ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ! গ্রেপ্তার ২

Durgapur: দুর্গাপুরে ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ! গ্রেপ্তার ২

অন্ডাল থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে গণধ*র্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ২৪ মে সন্ধ্যায় পূর্বপরিচিত দুই যুবক ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং পরে তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ কি দারুণ না! তদন্তে গাফিলতি, সমন্বয়হীনতা না কি সেটিং তত্ব? জামিন পেলেন অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ!

ঘটনার পর নাবালিকা বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর ২৫ মে অন্ডাল থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অন্ডাল থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সুরজ বাউরিবিশাল ডোম। তারা অন্ডাল এলাকার বাসিন্দা এবং নির্যাতিতার পূর্বপরিচিত বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ নিজেরা পাল্টে যান, নইলে মানুষই পাল্টে দেবে, প্রশান্ত বর্মণকে নিয়ে পুলিশের ভূমিকায় হুঁশিয়ারি মন্ত্রী দিলিপের

মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। আদালত অভিযুক্তদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যেই নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তদন্তকারীরা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন