Friday, 27 November, 2026
27 November
Homeদক্ষিণবঙ্গHooghly: মানুষের ভূত-ভবিষ্যৎ সব বলে দেওয়া খোদ জ্যোতিষীর বাড়িতেই চুরি! ‘থ’ হয়ে...

Hooghly: মানুষের ভূত-ভবিষ্যৎ সব বলে দেওয়া খোদ জ্যোতিষীর বাড়িতেই চুরি! ‘থ’ হয়ে গেলেন জ্যোতিষী

বাজার থেকে ফিরেই মাথায় হাত পড়ল এলাকার পরিচিত এক জ্যোতিষীর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হুগলি:

বাজার থেকে ফিরেই মাথায় হাত পড়ল এলাকার পরিচিত এক জ্যোতিষীর। বুধবার রাত আটটা নাগাদ হুগলির ত্রিবেণী ঘাট সংলগ্ন এলাকায় জয়দেব বৈরাগী নামে ওই জ্যোতিষীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির তালা ও আলমারি ভেঙে প্রায় ৩০ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ শহর তিলোত্তমা কি সত্যিই ভূমিকম্পের ঝুঁকির বাইরে? মহা প্রলয়ের মুখে কলকাতা!

কীভাবে ঘটল চুরির ঘটনা?

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় জ্যোতিষী জয়দেব বৈরাগী ত্রিবেণী ঘাটের কাছেই নিজের বাড়িতে চেম্বার চালান।

  • বুধবার রাত আটটা নাগাদ বিছানায় শয্যাশায়ী অসুস্থ মাকে বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে স্ত্রী টুম্পা ও ছেলে পবিত্রকে সঙ্গে নিয়ে ত্রিবেণী বাজারে ফুল ও মিষ্টি কিনতে গিয়েছিলেন তিনি।

  • বাজার থেকে ছেলে পবিত্র একটু আগেই বাড়ি ফিরে আসেন এবং প্রথম দেখেন যে মূল দরজার তালা ভাঙা। এরপর জয়দেববাবু ও তাঁর স্ত্রী ফিরে এসে ঘরের ভেতরে ঢুকে দেখেন, আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং সমস্ত জিনিসপত্র চারদিকে ছড়ানো।

  • আলমারিতে রাখা প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও নগদ লক্ষাধিক টাকা উধাও হয়ে গিয়েছে বলে পরিবারের দাবি। ঘটনার আকস্মিকতায় জয়দেববাবুর স্ত্রী ঘন ঘন জ্ঞান হারাতে থাকেন; প্রতিবেশীরা তাঁকে প্রাথমিক শুশ্রূষা করেন।

আরও পড়ুনঃ  আবার ভেরিফিকেশন, অন্নপূর্ণা যোজনায় লাখ লাখ মহিলার নাম বাদের সম্ভাবনা!

পরিবার ও স্থানীয়দের বক্তব্য

ঘটনার পর আতঙ্কিত জয়দেব বৈরাগী বলেন, “বাড়িতে মা অসুস্থ ও শয্যাশায়ী। স্ত্রী ও ছেলেকে নিয়ে সন্ধ্যার পর বাজারে গিয়েছিলাম। ছেলে আগে ফিরে এসে তালা ভাঙা দেখে। আশেপাশে এত ঘরবাড়ি থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটল। পুলিশ দ্রুত আমার সব জিনিস উদ্ধার করে দিক।”

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় গত কয়েক দিন ধরেই চুরির উপদ্রব বেড়েছে। স্থানীয় বাসিন্দা মৌমিতা রজক জানান, “এলাকায় পরপর বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। আমরা চাই পুলিশ যথাযথ ব্যবস্থা নিক এবং এই বাড়ির চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করুক।” খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় মগরা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন