Sunday, 22 November, 2026
22 November
Homeদক্ষিণবঙ্গBuri Maa: বুড়িমার সামনেই ভক্তের হাত থেকে সিঁদুরের কৌটো ফেলে দেওয়ার অভিযোগ!...

Buri Maa: বুড়িমার সামনেই ভক্তের হাত থেকে সিঁদুরের কৌটো ফেলে দেওয়ার অভিযোগ! কৃষ্ণনগরে চাঞ্চল্য

ক্ষুব্ধ ভক্ত ও সচেতন মহলের বক্তব্য, সিঁদুর কেবল একটি সামগ্রী নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের গভীর বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কৃষ্ণনগর বুড়ি মায়ের বরণ করতে গিয়ে এক পুণ্যার্থীর হাত থেকে সিঁদুরের কৌটো ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। বুড়িমার সামনেই ঘটে যাওয়া এই ঘটনায় ভক্তদের ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় ও দর্শনার্থীদের একাংশ। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গ বার্তা)।

আরও পড়ুনঃ  মঙ্গলের বুকে ‘আলু’! নাসার কিউরিওসিটি রোভারের পাঠানো ছবিতে বিস্মিত বিজ্ঞানীরা

অভিযোগ অনুযায়ী, মায়ের কাছে বরণ করার উদ্দেশ্যে যাওয়া এক মহিলার হাত থেকে সিঁদুরের কৌটোটি ফেলে দেন এক ব্যক্তি। ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে নানা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষুব্ধ ভক্ত ও সচেতন মহলের বক্তব্য, সিঁদুর কেবল একটি সামগ্রী নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের গভীর বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা। পুণ্যস্থানে দর্শনার্থীদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে দাবি তুলেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  আধুনিকতার ছোঁয়া নাকি সম্পর্কের অবক্ষয়? এবার শেষকৃত্য সম্পন্ন করতেও পেশাদার স্টার্ট-আপ সংস্থা!

মন্দিরে মায়ের দর্শনে এসে ভক্তদের প্রতি এমন ব্যবহারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। পুণ্যার্থীদের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় অনুভূতির সুরক্ষায় মন্দির চত্বরে আরও সংবেদনশীল আচরণ ও শৃঙ্খলা বজায় রাখার দাবি উঠেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন