বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে একুশে জুলাইয়ের সভায় তৃণমূলের কালীঘাট শিবিরের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের মিথ্যা মামলায় অত্যাচারিত কর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন এবং বিজেপিকে আক্রমণ করে বলেছেন, “ঘর-বাড়ি ভেঙে, পার্টি অফিস ধ্বংস করে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে বিজেপি, কিন্তু তারা ব্যর্থ হবে।”
অভিষেক বলেন, “বিজেপি, শুভেন্দু অধিকারী, অমিত শাহ, কলকাতা পুলিশ—কেউই একুশে জুলাইয়ের প্রতিবাদ ঠেকাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কর্মীরা রয়েছেন।”
তিনি বিদ্রোহী তৃণমূল নেতাদেরও তীব্র ভাষায় সমালোচনা করেন, “৫ ওয়াট ১০ ওয়াটের বাল্ব ভাবছে তারা এখন হ্যালোজেন হয়ে গিয়েছে। যারা গিয়েছে, আমি নেত্রীকে অনুরোধ করব, তাদের ফেরত না নেয়ার।”
আরও পড়ুনঃ তৃণমূল মঞ্চে অস্বস্তিকর পরিস্থিতি! মঞ্চ ত্যাগ কল্যাণের
অভিষেক অভিযোগ করেন, তার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অংশ হিসেবে ইডি, সিবিআই, সিআইডি ও এসটিএফ মামলা করেছে বিজেপি। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, “আমার গলা কাটা গেলেও মৃতদেহ থেকে ‘জয় বাংলা’ ও ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ বার হবে।”
সভায় অভিষেকের এই বক্তব্য তৃণমূলের শক্তি প্রদর্শন ও বিজেপির বিরুদ্ধে নিরলস লড়াইয়ের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।


