Tuesday, 21 July, 2026
21 July
HomeদেশSikkim: সিকিমের টানেল ধসে মৃত ৭, এখনও সুড়ঙ্গে আটকে অনেকে

Sikkim: সিকিমের টানেল ধসে মৃত ৭, এখনও সুড়ঙ্গে আটকে অনেকে

উদ্ধার কাজ চলমান থাকায় আটকা পড়া শ্রমিকদের অবস্থার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

সিকিমের নামচি জেলায় নির্মীয়মান সমরডুং টানেলে ভয়াবহ ধস ও বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

সিকিমের নামচি জেলায় এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত সমরডুং টানেলে ভয়াবহ ধস নামে। ধস ও মিথেন গ্যাসের বিস্ফোরণের ফলে টানেলের মুখ বন্ধ হয়ে যায় এবং অন্তত ৭ জন শ্রমিকের মৃত্যু নিশ্চিত হয়েছে। মৃতদেহগুলি গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল ও নামচি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ সিকিমে নির্মাণাধীন সুড়ঙ্গে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণ, ধসে বহু শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, টানেলের প্রায় ১.৫ কিলোমিটার গভীরে বিপুল পরিমাণ মিথেন গ্যাস জমে ছিল, যা বাইরে বের করার সময় একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কম্পনে টানেলের ভেতর ও বাইরের পাহাড়ে ধস নামে, ফলে প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। কিছু শ্রমিক প্রাণে বাঁচতে পেরেছেন, তবে বেশ কয়েকজন এখনও আটকা রয়েছেন।

আরও পড়ুনঃ ইউক্রেনে পণ্যবাহী জাহাজে তীব্র হামলা, কড়া নিন্দা নয়াদিল্লির

নামচি জেলা প্রশাসন, এনএইচপিসি, এসডিআরএফ, এনডিআরএফ, সিকিম পুলিশ, দমকল ও স্বাস্থ্য বিভাগ মিলিত উদ্ধার অভিযান চালাচ্ছে। মিথেন গ্যাসের বিষাক্ততার কারণে উদ্ধারকর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছেন, যা তাদের স্বাস্থ্যের ওপর নেগেটিভ প্রভাব ফেলছে।

উদ্ধার কাজ চলমান থাকায় আটকা পড়া শ্রমিকদের অবস্থার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর সজাগ নজর রাখছে সংশ্লিষ্ট প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো।

এই মুহূর্তে

আরও পড়ুন