কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
সিকিমের নামচি জেলায় এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ জলবিদ্যুৎ প্রকল্পের সমরডুং সুড়ঙ্গে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণ ও ধস

সিকিমের নামচি জেলায় এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত সমরডুং সুড়ঙ্গে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণের পর প্রবেশপথে বিশাল ধস নেমে বেশ কয়েকজন নির্মাণকর্মী আটকা পড়েছেন। পাটেল ইঞ্জিনিয়ারিং কর্তৃক নির্মিত এই সুড়ঙ্গে প্রায় ১.৫ কিলোমিটার গভীরে বিপুল পরিমাণ মিথেন গ্যাস জমে ছিল, যা বাইরে বের করার সময় আচমকা বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুনঃ ইউক্রেনে পণ্যবাহী জাহাজে তীব্র হামলা, কড়া নিন্দা নয়াদিল্লির
বিস্ফোরণের কম্পনে সুড়ঙ্গের মুখসহ আশেপাশের পাহাড়ি অংশে ধস নেমে সুড়ঙ্গের মুখ বন্ধ হয়ে যায়। কিছু শ্রমিক প্রাণে রক্ষা পেয়ে বাইরে বের হলেও বেশ কয়েকজন ভেতরে আটকা পড়েছেন।
আরও পড়ুনঃ শিলিগুড়ি এখন থেকে নতুন জেলা, দীর্ঘদিনের দাবি পূরণের পথে
নামচি জেলাশাসক আনুফা তামলিং জানান, আটকা পড়া শ্রমিকের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি, উদ্ধারকারী দল তথ্য সংগ্রহ করছেন। বিষাক্ত গ্যাসের প্রভাব কমাতে এবং অক্সিজেন সরবরাহ বাড়াতে কাজ চলছে।

সিকিম জুড়ে এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং আটকা পড়া শ্রমিকদের পরিবার উদ্বেগে সময় কাটাচ্ছেন। উদ্ধার অভিযান রাতভর চলমান রয়েছে।


