spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
HomeকলকাতাSIR 2025: রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ! এবার তথ্য যাচাই...

SIR 2025: রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ! এবার তথ্য যাচাই করবে কমিশন

দেখা যাচ্ছে ২০০২ সালে এক নাম ছিল, কিন্তু ২০২৫ সালের এনরোলে আরেক নাম !

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এবার ১ কোটি ৬৭ লক্ষ ৪৫ হাজার ৯১১ ভোটারের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ! ১৫ বছরের কম বয়সে বাবা হয়েছেন ১১ লক্ষ ৯৫ হাজার ২৩০ জন।

আরও পড়ুনঃ বেড়েছে ভোগান্তি, চলছে না বাস! মালিক ও চালক পক্ষ বিবাদে শিরে সংক্রান্তি নিত্যযাত্রীদের

মূলত এই ভোটারদের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন। বিএলও-রা বাড়ি বাড়ি যাবেন। তারপরে কোনও সন্দেহ থাকলে, শুনানির জন্য ডাকা হবে।  রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। কারণ দেখা যাচ্ছে ২০০২ সালে এক নাম ছিল, কিন্তু ২০২৫ সালের এনরোলে আরেক নাম ! এবং দেখা যাচ্ছে সাড়ে তেরো লক্ষ ভোটারের ক্ষেত্রে, একই ব্যক্তির নাম ! সেই ব্যাক্তির নাম কোথাও বাবার নামে রয়েছে।

কোথাও মায়ের নামে রয়েছে, এবং এক্ষেত্রে প্রজেনি ম্যাপিং যেক্ষেত্রে হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজনের নাম, কোথাও বাবা হিসেবে কোথাও মা হিসেবে। বলা হয়েছে, ডেটার ত্রুটি রয়েছে। আবার এমনও রয়েছে, এক ব্যাক্তির ৬ জন প্রজেনি বা ছেলে মেয়ে রয়েছে, সেক্ষেত্রে এই সংখ্যা ২৪ লক্ষ ২১ হাজার ১৩৩। এবং ঠাকুরদার চেয়ে ৪০-এর কম বয়স ৩ লক্ষ ২৯ হাজার ১৫২ ভোটারের।

আরও পড়ুনঃ ‘সুপারক্লাব’ গড়তে চান ট্রাম্প! থাকবেন পুতিন, জিনপিং, মোদি; বাদ পাকিস্তান

কোথাও কোনও নুন্যতম সংশয় থাকলে, তা যাচাই করা হবে। এটা বারবার হয়েছিল। আগে দেখা গিয়েছিল, ৭ দফার একটা যাচাইয়ের পদ্ধতির কথা বলেছিল নির্বাচন কমিশন। তারপরে আবারও এই এসআইআর প্রক্রিয়া শেষের পর, যে খসড়া তালিকা বের হবে, তার আগেই কিন্তু এই যাচাইয়ের কথা সামনে আনল কমিশন।

দেখা যাচ্ছে বাবার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য ১৫ বছর কিংবা তারও কম ! যা সংশয় তৈরি করেছে। সেই জায়গা থেকেই ভোটারদের তথ্য যাচাই করে দেখতে চাইছে কমিশন। এইভাবে যাচাইয়ের পদ্ধতিটাকে নিশ্চিদ্র করার চেষ্টা চলছে।

এই মুহূর্তে

আরও পড়ুন