Wednesday, 15 April, 2026
15 April
HomeকলকাতাSIR Final List: হুড়োহুড়ি করবেন না; ঠাণ্ডা মাথায় দেখে নিন ভোটার লিস্টে...

SIR Final List: হুড়োহুড়ি করবেন না; ঠাণ্ডা মাথায় দেখে নিন ভোটার লিস্টে আপনার নাম আছে কি না, প্রকাশিত হল পশ্চিমবঙ্গের এসআইআরের চূড়ান্ত তালিকা; নীচে ক্লিক করে দেখে নিন

দুপুর ২টো থেকে ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের এসআইআরের চূড়ান্ত তালিকা। ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম রয়েছে এই তালিকায়। ইতিমধ্যেই বিডিও অফিস থেকে চূড়ান্ত তালিকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। বিএলও-রা সেই তালিকা নিয়ে আসছেন নিজের এলাকায়। তবে নাম দেখার জন্য হুড়োহুড়ি না করে, আপনি বাড়ি বসেও দেখে নিতে পারেন যে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার ও আপনার পরিবারের নাম আছে কি না। কীভাবে দেখবেন, শিখে নিন সেই প্রক্রিয়া-

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, অনলাইন ও অফলাইন- দুই ভাবেই দেখা যাবে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা। অফলাইনে যেমন কমিশন নির্ধারিত সরকারি অফিস, এসডিও, ডিইও, বিডিও অফিস, পঞ্চায়েত ভবনে গিয়ে দেখা যাবে, তেমনই অনলাইনে নির্বাচন কমিশনের দুটি ওয়েবসাইট থেকে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বদল! কে এলেন দায়িত্বে?

এই ওয়েবসাইটগুলি হল-

voters.eci.gov.in    এবং

electoralsearch.eci.gov.in  

কীভাবে নাম দেখবেন?

এই দুই ওয়েবসাইটে নিজের এপিক নম্বর দিয়ে বা ইলেকটোরাল রোল ডাউনলোড করে দেখা যাবে। তবে এখনই নয়, দুপুর ২টো থেকে ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে।

যদি এপিক নম্বর না থাকে, তাহলে মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকলে, সেই ফোন নম্বর দিয়েও দেখা যাবে। মা-বাবার নাম দিয়েও সার্চ করা যাবে।

আরও পড়ুনঃ যৌন হেনস্তার গুরুতর অভিযোগে মামলা রুজু; এটা শামিমকে ফাঁসানোর জন্য নয় তো? নাকি সত্যিই!

ইলেক্টোরাল রোল ডাউনলোড  করে, নিজের পোলিং বুথ খুঁজে সেখান থেকে নিজের নাম দেখতে হবে।

কারা ভোট দিতে পারবেন না?

শোনা যাচ্ছে, আজকের তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম থাকবে। বৈধ ভোটারদের পাশাপাশি অমীমাংসিত ভোটার অর্থাৎ যাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তথ্য যাচাইয়ের জন্য, তাদের নামও থাকবে। তাদের নামের পাশে “অ্যাডজুডিকেশন” লেখা থাকবে। যদি কোনও ভোটারের নাম বাদ যায়, তাহলে তার নামের উপরে ‘ডিলিটেড’ লেখা থাকবে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ না হলে, তারা ভোট দিতে পারবেন না।

এই মুহূর্তে

আরও পড়ুন