Wednesday, 14 October, 2026
14 October
HomeদেশBoat Accident: মাঝগঙ্গায় নৌকাডুবি; গঙ্গায় উল্টে গেল নৌকা, একাধিক শিশু-সহ ১৩ জনের...

Boat Accident: মাঝগঙ্গায় নৌকাডুবি; গঙ্গায় উল্টে গেল নৌকা, একাধিক শিশু-সহ ১৩ জনের মৃত্যু

গঙ্গার বুকে এই নৌকাডুবির ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদদাতা, পাটনা:

উৎসবের মরশুমে বড়সড় জলপথে দুর্ঘটনা কাঁপিয়ে দিল বিহার। মঙ্গলবার বিহারের বৈশালী (Vaishali) জেলার রাঘোপুর এলাকায় গঙ্গানদীতে একটি অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা উল্টে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় মৃতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিরোধী দলনেতা তেজস্বী যাদব এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ  ‘২০২৯-এও হারের প্রস্তুতি নিন!’ রাহুল গান্ধীকে কড়া আক্রমণ অমিত শাহের

ঠিক কী ঘটেছিল রাঘোপুরে?

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বৈশালীর রাঘোপুর দিয়ারা এলাকায় একটি ভোজসভায় যোগ দেওয়ার উদ্দেশে ১৫ থেকে ২০ জন যাত্রী একটি ছোট নৌকায় নদী পার হচ্ছিলেন। যাত্রীদের একটি বড় অংশে ছিল ছোট ছোট শিশুরা। কিন্তু মাঝনদীতে আচমকাই ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায় এবং যাত্রীরা জলের তলিয়ে যান।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধারকাজে হাত লাগান। শেষ পাওয়া খবর অনুযায়ী, ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় নদীতে তল্লাশি অভিযান জারি রয়েছে।

আরও পড়ুনঃ  ‘জ্ঞানেশদের ঘিরে জাল গুটিয়ে আসছে, থাকবে সাসপেন্স!’ রাহুলের বাসভবনে ইন্ডি জোটের হাই-টি বৈঠক; স্থির হয়ে গেল রাহুলের বাড়ির চা চক্রে

ক্ষতিপূরণ ও শীর্ষমহলের শোকবার্তা

এই বেদনাদায়ক দুর্ঘটনায় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য এবং সমবেদনা জানানো হয়েছে:

  • প্রধানমন্ত্রীর ঘোষণা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

  • রাজ্য সরকারের অনুদান: বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

  • অন্যান্যদের প্রতিক্রিয়া: এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। রাঘোপুরের স্থানীয় বাসিন্দা ও প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজ ও চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তেজস্বী।

গঙ্গার বুকে এই নৌকাডুবির ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন