স্বাস্থ্যবিধি ও খাদ্যনিরাপত্তা সংক্রান্ত অনিয়মের অভিযোগে সল্টলেক সেক্টর ফাইভ (Sector V)-এর তিনটি নামী রেস্তোরাঁয় অভিযান চালিয়ে কড়া পদক্ষেপ নিল EB (এনফোর্সমেন্ট ব্রাঞ্চ)। অপরিচ্ছন্ন রান্নাঘর, মেয়াদোত্তীর্ণ সামগ্রীর আশঙ্কা এবং লাইসেন্স সংক্রান্ত ত্রুটির কারণে রেস্তোরাঁগুলিকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বড়সড় চমক BSNL-এর! মাত্র ৫১ টাকায় ২৮ দিন প্রতিদিন ২ জিবি ডেটা ও আনলিমিটেড কলিং
কোন রেস্তোরাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা?
অভিযান চলাকালীন আধিকারিকেরা যেসব অনিয়ম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের চিত্র সামনে এনেছেন:
-
‘কষে কষা’ (১৪ দিন বন্ধ): এই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে রান্নাঘরে ইঁদুর ও টিকটিকির মল পাওয়া গিয়েছে বলে অভিযোগ উঠেছে; রান্নাঘরটিও অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। এ ছাড়া রেস্তোরাঁর লাইসেন্সেও কিছু ত্রুটি ধরা পড়ে। এই কারণে ১৪ দিনের জন্য রেস্তোরাঁটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ উৎসব শেষে আজ ডার্বি পুজো; চাপে দুই প্রধানই
-
‘8th day cafe and bakery’ (৫ দিন বন্ধ): প্রথমে এই ক্যাফেতে পৌঁছন EB আধিকারিকেরা। সেখানে রান্নাঘর সম্পূর্ণ নোংরা এবং ব্যবহৃত কাপড়ও অপরিচ্ছন্ন অবস্থায় দেখা যায়। স্থানীয় দোকান থেকে কেনা মশলা থাকায় সেগুলির মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না; পাশাপাশি ফিনাইল ও স্যাভলনের মতো রাসায়নিক সামগ্রীর সঙ্গেই খাদ্যদ্রব্য রাখা ছিল। এই সব অনিয়মের জেরে ক্যাফেটিকে ৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
-
‘নাফিল’ (২ দিন বন্ধ): সেক্টর ফাইভের এই রেস্তোরাঁতেও রান্নাঘর অপরিষ্কার পাওয়া যায় এবং একাধিক খাদ্যদ্রব্যের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়। ফলে ২ দিনের জন্য রেস্তোরাঁটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেক্টর ফাইভের মতো কর্মব্যস্ত আইটি ও বাণিজ্যিক এলাকায় খাবার তৈরির জায়গায় এমন অস্বাস্থ্যকর পরিবেশ ও নিয়মভঙ্গের ঘটনায় ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।


