Wednesday, 14 October, 2026
14 October
HomeকলকাতাDilip Ghosh: ‘কাঁচির দরকার কী, হাতই তো যথেষ্ট’ ফিতে ছিঁড়ে পুজো উদ্বোধন...

Dilip Ghosh: ‘কাঁচির দরকার কী, হাতই তো যথেষ্ট’ ফিতে ছিঁড়ে পুজো উদ্বোধন করে ফের খবরের শিরোনামে দিলীপ ঘোষ!

জাঁকজমকের তোয়াক্কা না করে দিলীপ ঘোষের এই ‘রেনেসাঁস’ স্টাইলই যেন বুঝিয়ে দিল—উৎসবের মরশুমেও তিনি একশো শতাংশ ‘দিলীপদা’ই আছেন!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ বিনোদন ও রাজ্য প্রতিনিধি, কলকাতা:

উদ্বোধনের ফিতে কাটতে গিয়ে কাঁচি না পেয়ে শেষমেশ হাত দিয়েই ফিতে টেনে ছিঁড়ে ফেললেন বঙ্গ বিজেপির ‘লেজেন্ড’ নেতা দিলীপ ঘোষ! দুর্গাপুজোর মরশুমে এই কাণ্ডকারখানা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বরাবরের মতোই নিজের স্বভাবসুলভ মেজাজ ও ঠোঁটকাটা ভঙ্গিতে ফের একবার খবরের শিরোনামে চলে এলেন তিনি।

আরও পড়ুনঃ  রাজা-জমিদারদের জাঁকজমক থেকে পাড়ার থিম; বনেদি বাড়ির ঐতিহ্য পেরিয়ে দুর্গাপুজোর সর্বজনীন হয়ে ওঠার রূপকথা

‘কাঁচি কই?’ আর তারপর…

ঘটনাটি ঘটেছে কলকাতারই একটি পুজো উদ্বোধনের মঞ্চে। পুজোর ফিতা কাটার জন্য আয়োজকরা যথারীতি কাঁচি এগিয়ে দিয়েছিলেন। কিন্তু কোনো কারণে ঠিক সেই মুহূর্তে কাঁচিটি আর হাতের কাছে পাওয়া যাচ্ছিল না। অনুষ্ঠান তো আর আটকে থাকে না! ফলত যা হওয়ার তাই হলো—এক মুহূর্তও দেরি না করে নিজের পেশির জোর আর স্বভাবসিদ্ধ সাবলীল ভঙ্গিতে দু’হাতে ফিতে ধরে এক টানে তা ছিঁড়ে ফেললেন দিলীপ বাবু। উপস্থিত দর্শকরা তো বটেই, খোদ পুজো কমিটির কর্তারাও প্রথমে এই কাণ্ড দেখে কিছুটা অবাক হয়ে যান, পরে অবশ্য হাততালিতে ফেটে পড়ে গোটা চত্বর।

আরও পড়ুনঃ  সমকামী আবহ নয়, তিলোত্তমার ঐতিহ্যই আসল! পুজোয় কলকাতার ফ্লাইওভারে রামধনু রঙ ও আলপনার ছোঁয়া নিয়ে সেজেছে শহর

নেটিজেনরা এই ঘটনার ভিডিয়ো শেয়ার করে একবাক্যে বলছেন, একেই বলে প্রকৃত ‘লেজেন্ড’ লিডার! প্রোটোকল বা জাঁকজমকের তোয়াক্কা না করে দিলীপ ঘোষের এই ‘রেনেসাঁস’ স্টাইলই যেন বুঝিয়ে দিল—উৎসবের মরশুমেও তিনি একশো শতাংশ ‘দিলীপদা’ই আছেন!

এই মুহূর্তে

আরও পড়ুন