spot_img
Friday, 13 February, 2026
13 February
spot_img
HomeদেশTripura: গণধর্ষণের শিকার দিব্যাঙ্গ স্ত্রী; গ্রেপ্তার স্বামী

Tripura: গণধর্ষণের শিকার দিব্যাঙ্গ স্ত্রী; গ্রেপ্তার স্বামী

স্বামী এবং তার ৫ বন্ধুর হাতে গণধর্ষণের শিকার দিব্যাঙ্গ স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার স্বামী

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব প্রতিনিধি, যশপাল সিং, ত্রিপুরা:

স্বামী এবং তার ৫ বন্ধুর হাতে গণধর্ষণের শিকার হয়েছেন দিব্যাঙ্গ মহিলা। এমনটাই অভিযোগ তুলে স্বামী সহ ছয়জনের বিরুদ্ধে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: RSP প্রতিষ্ঠা দিবসে চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ সভা

ঘটনার বিবরণে জানা গেছে, স্বামীর মদতে তার পাঁচজন বন্ধু মিলে ৭৫ শতাংশ দিব্যাঙ্গ মহিলাকে গণধর্ষণ করেছে। এমনটাই অভিযোগ তুলে গত ১৪ মার্চ আমতলী মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত মহিলা। ঘটনাটি ঘটেছে আমতলি থানার অন্তর্গত চৌমুহনি বাজার এলাকায়। গত জানুয়ারি মাসে এই ঘটনা সংঘটিত হলেও লোকলজ্জার ভয়ে অসহায় গৃহবধূ এতদিন কাউকে কিছু বলতে পারেননি।

আরও পড়ুন: জেলা শাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাতে সিপিআই(এম)

কিন্তু মিডিয়ায় এই খবর দেখে পুলিশ নড়েচড়ে বসে। অবশেষে অভিযুক্ত স্বামী সুব্রত দে (৩০) (পিতা রঞ্জিত দে, বাড়ি যোগেন্দ্রনগর, ক্ষুদিরাম পাড়া থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে আমতলী থানার পুলিশ। এ বিষয়ে আমতলি থানায় রজু হওয়া মামলা নম্বর ৩০/২৫ অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২) (কে)/৭০(১)/৭৪/১১৫(১) ধারায় মামলার তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে সুব্রত দে’র সাথে আরও ৬ বন্ধু অভিযুক্ত । তাদের জালে তুলতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন