spot_img
Thursday, 12 February, 2026
12 February
spot_img
Homeব্যবসা-বাণিজ্যGold Price Hike: মাথায় হাত মধ্যবিত্তের! বাড়ছে সোনার দাম

Gold Price Hike: মাথায় হাত মধ্যবিত্তের! বাড়ছে সোনার দাম

আজ, ১৩ জুন এক ধাক্কায় অনেকটা বেড়েছে সোনার দাম।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। মধ্যরাতে ইরানে হামলা চালায় ইজরায়েল। আর সকাল হতে না হতেই পাল্টা আক্রমণ শানায় ইরানও। বেশ কয়েকদিন ধরেই এই উত্তেজনার আবহ ছিল উপসাগরীয় অঞ্চলে। আর তার প্রভাব দেখা গিয়েছিল গত কয়েকদিনের সোনার দামে। ধীরে ধীরে সোনার দাম বাড়ছিল। আর আজ, ১৩ জুন এক ধাক্কায় ১ হাজার ৫০০ টাকা বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম। মনে করা হচ্ছে, আগামীতে আরও বাড়তে পারে সোনার দাম।

আরও পড়ুন: ইরানে হামলা ইসরায়েলের; তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ল ভারতের শেয়ার বাজার

২৪ ক্যারেট সোনার দাম

আজ ১ হাজার ৫৬৮ টাকা বেড়েছে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম। অর্থাৎ, ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫ হাজার ৩১৩ টাকায়। ১ গ্রাম সোনার দাম হয়েছে ১০ হাজার ৫৩২ টাকা।

২২ ক্যারেট সোনার দাম

বেড়েছে ২২ ক্যারেট সোনার দামও। ১ হাজার ৪৩৭ টাকা বেড়েছে ২২ ক্যারেট সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯৬ হাজার ৫৩৭ টাকা। ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৯ হাজার ৬৫৪ টাকায়।

আরও পড়ুন: ‘বাড়ি থেকে বেরবেন না’, সতর্ক করল ভারতীয় দূতাবাস

তথ্য বলছে আজ দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৭ হাজার ৭৬১ টাকা। যা দেশের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার সর্বনিম্ন দাম পুনেতে। সেখানে ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২ হাজার ৭৫ টাকা।

এই মুহূর্তে

আরও পড়ুন