spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
Homeদক্ষিণবঙ্গKaligunj: ভয়াবহ ঘটনা! কালীগঞ্জে তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু শিশুর!

Kaligunj: ভয়াবহ ঘটনা! কালীগঞ্জে তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু শিশুর!

জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। সেই জয়ের কিছুক্ষণ পরই উঠল বড় অভিযোগ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

তৃণমূলের জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ভয়াবহ ঘটনা নদিয়ার কালীগঞ্জে। বোমার আঘাতে মৃত্যু হল এক শিশুকন্যার। অভিযোগ, তৃণমূলের বিজয়োল্লাস থেকেই বোমা ছোড়া হচ্ছিল। তাতেই ওই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কালীগঞ্জ উপনির্বাচনে বড় ব্যবধানে জয় মা-মাটি-মানুষের, দ্বিতীয় বিজেপি

সোমবার সকাল থেকেই এগিয়ে ছিল তৃণমূল। শেষ পর্যন্ত মোট ৪৯ হাজার ১৪৩ ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। এরপরই এলাকা জুড়ে শুরু হয়ে তৃণমূলের বিজয়োল্লাস। সবুজ আবীর মেখে জয় উদযাপন করছিলেন তৃণমূলকর্মীরা। তার মাঝেই উঠল বড় অভিযোগ।

নদিয়ার কালীগঞ্জের মেলেন্দি এলাকার ঘটনা। এক শিশু বাড়ি ফিরছিল, সেই সময় আচমকা ছোড়া বোমার আঘাতে তার মৃত্যু  হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। ওই শিশুকন্যা চতুর্থ শ্রেণিতে পড়ত বলে জানা গিয়েছে। আরও অভিযোগ উঠেছে যে, এদিন এলাকার এক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হচ্ছিল।

ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমি এই ঘটনায় মর্মাহত। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আইনি পথে পদক্ষেপ করুক পুলিশ। অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে।’

আরও পড়ুন: তালডাংড়া থানা এলাকায় বাইক দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ২ জনের

এই ঘটনায় শাসক দলের কড়া নিন্দা করেছে বিজেপি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এ কেমন বিজয়োল্লাস যে এভাবে বোমা ছুড়তে হয়। বিজেপি জিতলে চকোলেট বোমা বা কালীপটকা ফাটানো হয়। তাই বলে বোমা!”

এদিকে, তৃণমূলের দাবি, বিজয় মিছিলের পিছন থেকে আদতে বোমা ছুড়েছে বিজেপিই। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “আমাদের সন্দেহ মিছিল করছিল তৃণমূল, কিন্তু পিছন থেকে বোমা ছুড়েছে বিজেপি। বিজেপির তো বোমার অভাব নেই।”

 

এই মুহূর্তে

আরও পড়ুন